ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য শস্যের দীর্ঘমেয়াদি মজুদদারি বন্ধ করতে মিল মালিককের জন্য ব্যাংকঋণ (ফেইজ লোন) পরিশোধের মেয়াদ কমানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সোমবার এ সংক্রান্ত সার্কুলার জারি করে বিভিন্ন তফসিলি ব্যাংকে পাঠিয়েছে।
এদিকে, দুই মাসের জন্য সহজশর্তে ফেইজ লোন পুরোপুরি বন্ধ রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়ার চিন্তা করছে খাদ্য মন্ত্রণালয়।
অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ ব্যাংক স
bdnews24