২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলসেন্টারের জন্য সাবমেরিন কেবল ব্যান্ডউইডথ ফি ৬০ ভাগ কমলো

কলসেন্টারগুলোর জন্য সাবমেরিন কেবলের ব্যান্ডউইডথ ফি ৬০ ভাগ কমিয়েছে সরকার। গত সপ্তাহে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করে অর্থ মন্ত্রণালয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কলসেন্টার স্থাপনে উৎসাহ দেওয়ার জন্য ব্যান্ডউইডথ ফি কমানো হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2008, 01:04 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কলসেন্টারগুলোর জন্য সাবমেরিন কেবলের ব্যান্ডউইডথ ফি ৬০ ভাগ কমিয়েছে সরকার। গত সপ্তাহে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করে অর্থ মন্ত্রণালয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কলসেন্টার স্থাপনে উৎসাহ দেওয়ার জন্য ব্যান্ডউইডথ ফি কমানো হয়েছে।" তিনি বলেন, "কলসেন্টারের জন্য যে কোনো পরিমাণ ব্যান্ডউইডথ বরাদ্দ নেওয়া যাবে। সরকার চায়, দেশে বেশি করে কলসেন্টার চালু হোক। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং বৈদেশিক মুদ্রা আয় হবে।" বর্তমানে দুই এমবিপিএস (মেগাবিট/সেকেন্ড) এর বেশি 'ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজ সার্কিট' (আইপিএলসি) স্থাপন ও পরীক্ষণের জন্য (টেস্টিং) বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) নির্ধারিত চার্জ ৭৫ হাজার টাকা। দুই এমবিপিএস এর বেশি 'লিজড ইন্টারনেট অ্যাকসেস সার্ভিস' এর ব্যান্ডউইডথ সংস্থাপন ফি সর্বনিম্ন ২০ হাজার টাকা। এছাড়া ৬৪ কেবিপিএস (কিলোবিট/সেকেন্ড) ও ১২৮ কেবিপিএস এর জন্য মডেম স্থাপন ফি ৮৪ হাজার টাকা। এক্ষেত্রে বার্ষিক ভাড়া ২১ হাজার টাকা। ১৯২ কেবিপিএস থেকে ১০২৪ কেবিপিএস মডেম এর জন্য ফি এক লাখ ২৬ হাজার টাকা। এর বার্ষিক ভাড়া ৩১ হাজার ৫০০ টাকা। এক এমবিপিএস এর বেশি ব্যান্ডউইডথ মডেমের জন্য ফি ২ লাখ ৩১ হাজার টাকা এবং বার্ষিক ভাড়া ৫৭ হাজার ৭৫০ টাকা। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে লিজড ইন্টারনেট অ্যাকসেস এর ক্ষেত্রে দুই এমবিপিএস পর্যন্ত ফি ৯৬ হাজার টাকা থেকে ১৪ লাখ ৪০ হাজার টাকা। এসটিএম-১ নিবন্ধন ফি ২০ হাজার টাকা, স্থাপন ও পরীক্ষণ ফি এক লাখ টাকা এবং ভয়েস চার্জ ৪০ হাজার ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/জেকে/১৮৫৫ ঘ.