আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ দেশের সার্বিক পরিস্থিতিতে গ্রামের দুস্থ নারীদের কাজের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রায় ৯৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার। 'রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড রোড মেইনটেনেন্স কর্মসূচি' নামের এ প্রকল্পের আওতায় ৪ হাজার ৪৯০টি ইউনিয়নের ৪৯ হাজার দুস্থ নারীকে পাঁচ বছরের জন্য কর্মসংস্থানের সুযোগ দিয়ে স্বনির্ভর করার ব্যবস্থা করা হবে। এ প্রকল্পসহ মোট ১৪টি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ একনেকের ওই সভায় সভাপতিত্ব করেন।
রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্পে প্রতি ইউনিয়নের ১০ জন করে দুস্থ নারীকে কাজের সুযোগ দেওয়া হবে। তবে মঙ্গা এলাকার পাঁচ জেলা রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও লালমনিরহাটের প্রতি ইউনিয়নের ২০ জন এবং কুড়িগ্রাম জেলার প্রতি ইউনিয়নের ৩০ জন করে নারী এ সুবিধা পাবে।
প্রত্যেকের জন্য দিনপ্রতি মজুরি হিসেবে বরাদ্দ থাকেবে ৯০ টাকা। দলনেতার ক্ষেত্রে মজুরি হবে ১৮০ টাকা।
বৈঠক শেষে পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "প্রকল্পের আওতায় পাঁচ বছরে প্রত্যেক মহিলা নগদ ৭০ হাজার টাকা পাবে। তার জন্য বরাদ্দের বাকি টাকা সরকারি উদ্যোগে ব্যাংকে সঞ্চয় হিসেবে জমা হবে। পাঁচ বছর পর ওই টাকার পুরোটা সে সুদসহ তুলতে পারবে।"
বৈঠকে জানানো হয়, চলতি বছরের মার্চে প্রকল্পটির কাজ শুরু হবে। সম্পূর্ণ সরকারি অর্থে পরিচালিত প্রকল্প শেষ হবে ২০১৩ সালের জুন মাসে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এটি বাস্তবায়ন করবে।
চলতি ২০০৭-০৮ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বৈদেশিক সাহায্যপ্রাপ্তির তালিকায় প্রকল্পটি অন্তর্ভুক্ত থাকলেও সাহায্য না পাওয়ায় এখন তা সরকারি অর্থে বাস্তবায়ন হচ্ছে।
রুরাল এমপ্ল
bdnews24