ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে সোমবার সূচক কিছুটা পড়ে গেলেও লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করছে। ফলে বাজারে সূচক কিছুটা নেমে গেছে।
আইডিএলসি সিকিউরিটিজ এর এক কর্মকর্তা বলেন, "মুনাফার আশায় সারাদিনই বিনিয়োগকারীরা বিদ্যুৎ ও সিমেন্ট কোম্পানির শেয়ার বিক্রি করেছেন। তাদের ঝোঁক ছিল ব্যাংক ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার কেনার দিকে।"
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালেহউদ্দিন আহমেদ জানান, সূচকের এই সামান্য পতনে বিনিয়োগকারীদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
দিনের শুরুতে সূচকে বেশখানিকটা উন্নতি হলেও দ্বিতীয় ঘণ্টায় এসে কিছুটা পড়ে যায়। দিন শেষে সূচক ছিল রোববারের চেয়ে খানিকটা নিচে।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৫ দশমিক ১৯ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ কমে তিন হাজার ১৬ দশমিক ৪৮ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৪ দশমিক ৫৩ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ কমে হয়েছে দুই হাজার ৫৪৭ দশমিক ৩৪ পয়েন্ট। ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ২৪ দশমিক ১৭ পয়েন্ট বা এক দশমিক ০৩ শতাংশ কমে দুই হাজার ৩১৭ দশমিক ৩৩ পয়েন্ট হয়।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০৪ কোটি টাকার ১ কোটি ৮৪ লাখ ২০ হাজার ৭৮৩টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত ছিল একটির দাম।
দিনের লেনদেনে ব্যাংক ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম বেড়েছে। পড়ে গেছে বিদ্যুৎ ও সিমেন্টের শেয়ারের দাম। মিশ্রভাব দেখা গেছে ওষুধ কোম্পানির শেয়ারে।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম তিন দশমিক ৩৯ শতাংশ বেড়ে হয়েছে তিন হাজার ৪৭৭ টাকা ৫০ পয়সা।
দ্বিতীয় অবস্থানে থাকা স্কয়ার ফার্মার শেয়ারের দাম দশমিক ৪৮ শতাংশ বেড়ে চার হাজার ১১০ টাকা ২৫ পয়সা হয়।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের শেয়ারের দাম ৩ দশমিক ৭২ শতাংশ কমে ৬৬৬ টাকা ২৫ পয়সায় পৌঁছায়।
লঙ্কা-বাংলা ফিনান্সের শেয়ার ৮ দশমিক ০৪ শতাংশ বেড়ে ১০৭ টাকা ৪০ পয়সা হয়। গত কয়েকদিনের মতো সোমবারও বেড়েছে উত্তরা ব্যাংকের শেয়রের দাম। এ ব্যাংকের শেয়ার ২ দশমিক ২২ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৪৬১ টাকা ২৫ পয়সা হয়েছে।
ডিএসইতে লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে বে
bdnews24