ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপৎকালীন সঙ্কট মোকাবিলার জন্য দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ গড়ে তুলতে সরকারকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "পর পর দু দফা বন্যা ও ঘূর্ণিঝড় সিডরের কারণে দেশে এক ধরনের খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। বোরোর ফলন ভালো হলে এ সঙ্কট কেটে যাবে বলে সবাই আশা করছে। কিন্তু বোরোর পর প্রাকৃতিক দুর্যোগসহ যে কোনো কারণে অন্য ফসলের ক্ষতি হলে আবার খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। এ কারণে আগে থেকেই দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ গড়ে তুলতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।"
সালেহউদ্দিন আহমেদ বলেন, "খাদ্যসহ অন্যান্য পণ্য আমদানি ব্যয় মেটাতে আমরা প্রতিদিনই রিজার্ভ ছেড়ে দিচ্ছি। বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিবর্তে খাদ্য মজুদ গড়ে উঠলে সবচেয়ে বেশি খুশি হব আমি। আমি চাই দেশে আগে খাদ্য রিজার্ভ হোক।"
খাদ্য মজুদ গড়ে তুলতে এখনই প্রস্তুতি নেওয়ার ওপর জোর দিয়ে গভর্নর বলেন, "অনেক দেশ বিশ্ব পরিস্থিতি বিবেচনায় খাদ্য মজুদ করতে শুরু করেছে। আমাদেরও ওই একই পথ অনুসরণ করতে হবে।"
অর্থনীতির সবচেয়ে উদ্বেগজনক সূচক ম
bdnews24