২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইর চার পরিচালক পদে নির্বাচন ১১ মে

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চার পরিচালক পদে নির্বাচন আগামী ১১ মে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রতিষ্ঠানটির নির্বাচন কমিশনের বোর্ড মিটিংয়ে নির্বাচনের তারিখ পূর্বঘোষিত ৯ মার্চ থেকে পরিবর্তন করে ১১ মে করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 09:13 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চার পরিচালক পদে নির্বাচন আগামী ১১ মে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রতিষ্ঠানটির নির্বাচন কমিশনের বোর্ড মিটিংয়ে নির্বাচনের তারিখ পূর্বঘোষিত ৯ মার্চ থেকে পরিবর্তন করে ১১ মে করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে ডিএসই-এর প্রধান নির্বাহী সালেহউদ্দিন আহমদ বলেন, "নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা বুধবার থেকে আগামী ১০ এপ্রিল পর্যন্ত মনোনয়নের জন্য আবেদন করতে পারবেন। ২২ এপ্রিলের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করা যাবে।" এর আগে নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে নির্বাচন বন্ধ হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/জিএনএ/১৫০৫ ঘ.