২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওরিয়েন্টাল ব্যাংক কিনে নিল আইসিবি

ওরিয়েন্টাল ব্যাংকের ৫০ দশমিক ১০ শতাংশ শেয়ার আনুষ্ঠানিকভাবে কিনে নিয়েছে সুইজারল্যান্ডে নিবন্ধিত মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠান আইসিবি ফিনান্সিয়াল গ্র"প। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংক, ওরিয়েন্টাল ও আইসিবির মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়। নতুন মালিকানায় ওরিয়েন্টাল ব্যাংকের নাম হয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। ১৫ দিন পর আনুষ্ঠানিকভাবে এর ব্যবস্থাপনার দায়িত্ব বুঝে নেবে আইসিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 11:34 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওরিয়েন্টাল ব্যাংকের ৫০ দশমিক ১০ শতাংশ শেয়ার আনুষ্ঠানিকভাবে কিনে নিয়েছে সুইজারল্যান্ডে নিবন্ধিত মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠান আইসিবি ফিনান্সিয়াল গ্র"প। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংক, ওরিয়েন্টাল ও আইসিবির মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়। নতুন মালিকানায় ওরিয়েন্টাল ব্যাংকের নাম হয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। ১৫ দিন পর আনুষ্ঠানিকভাবে এর ব্যবস্থাপনার দায়িত্ব বুঝে নেবে আইসিবি। বৃহস্পতিবার সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে ক্রয়-বিক্রয় সংক্রান্ত ত্রি-পক্ষীয় চুক্তি হয়। তাতে আইসিবি'র পক্ষে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রস্তাবিত চেয়ারম্যান ড. হাদিনান বিন এ জলিল, বাংলাদেশ ব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ও ওরিয়েন্টাল ব্যাংকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর তৌফিক আহমেদ স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর শেষে হাদিনান বিন জলিল বলেন, "দায়িত্ব বুঝে নেওয়ার পর আমাদের প্রথম কাজ হবে ব্যাংকটির ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি করা। তবে এ জন্য পুরনো কোনো কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করা হবে না। নতুন কর্মকর্তা কর্মচারী নিয়োগ করে ব্যাংকটিকে ঢেলে সাজানো হবে।" পুরনো কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা, মুরশিদ কুলি খান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ওরিয়েন্টাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম আসাদুজ্জামান খানসহ বাংলাদেশ ব্যাংক ও ওরিয়েন্টাল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুরশিদ কুলি খান বলেন, "অল্প সময়ের মধ্যে বিভিন্ন কারণে সমস্যায় পড়া ব্যাংকটি সফলভাবে বিক্রি করতে পারা বাংলাদেশ ব্যাংকের একটি বড় সাফল্য।" তিনি জানান, ব্যাংকটির নতুন নাম হচ্ছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। আইসিবি ৫০ দশমিক ১০ শতাংশ শেয়ার কিনে নেওয়ার পর এখন ব্যাংকটির আরও ৪৯ দশমিক ৯০ শতাংশ শেয়ার রয়েছে। এর মধ্যে প্রায় তিনশ কোটি টাকার মালিকানা দেওয়া হবে ব্যাংকের আমানতকারীদের। বাকি প্রায় ৫১ কোটি টাকার শেয়ারের ৮৭ শতাংশ মালিকানা বাংলাদেশ ব্যাংক বাজেয়াপ্ত করেছে। এগুলো এখন কেন্দ্রীয় ব্যাংকের জিম্মায় রয়েছে। ৫১ কোটি টাকার বাকি ১৩ শতাংশ শেয়ারের চার শতাংশের বেশি শেয়ার রয়েছে সরকার ও দেশের একমাত্র বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি (ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ)-এর হাতে। বাকি নয় শতাংশের মতো শেয়ার আছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ সাধারণ বিনিয়োগকারীদের কাছে। গত ১৪ ফেব্র"য়ারি বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান আইসিবি ফিন্যান্সিয়াল গ্র"পকে ওরিয়েন্টাল ব্যাংকের ৫০ দশমিক ১০ শতাংশ শেয়ার কেনার অনুমতি দেয়। আইসিবি এ জন্য কেন্দ্রীয় ব্যাংকে জমা দেয় প্রায় ৩৫১ কোটি টাকা। আর্থিক সঙ্কটে থাকা ওরিয়েন্টাল ব্যাংক বিক্রির জন্য গত ৪ ফেব্র"য়ারি দরপত্র খোলা হয়। ২০০৭ সালের ২ আগস্ট এই ব্যাংকটি বিক্রির দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ওই বছরের ২৩ সেপ্টেম্বর ছয়টি প্রতিষ্ঠান ব্যাংকটি কেনার আগ্রহ দেখায়। তবে শেষ পর্যন্ত আইসিবি ও ডমেস্টিক ইনভেস্টরস কনসোর্টিয়াম বাংলাদেশ দরপত্র জমা দেয়। দ্বিতীয় দরদাতা স্থানীয় প্রতিষ্ঠান ডমেস্টিক ইনভেস্টরস কনসোর্টিয়াম বাংলাদেশ ২৫১ কোটি টাকার প্রস্তাব জামা দিয়েছিল। আর্থিক অনিয়মের কারণে ২০০৬ সালের ১৯ জুন ওরিয়েন্টাল ব্যাংক অধিগ্রহণ করে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম চালানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৬ সালের ৬ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক ওরিয়েন্টাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ ও পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থগিত করে দেয়। এ ছাড়া আর্থিক অনিয়ম বিষয়ে তদন্তের পর 'ব্যাংক কোম্পানি আইন' অনুযায়ী ব্যাংকের উদ্যোক্তা ওবায়দুল করিম ও আবুল খায়ের লিটুর নামে-বেনামে থাকা সব শেয়ার বাজেয়াপ্ত করা হয়। এরপর ব্যাংকটি পুনর্গঠনে সরকারের অনুমোদন নিয়ে কেন্দ্রীয় ব্যাংক একটি কর্মপরিকল্পনা তৈরি করে ব্যাংকটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়ায়। ১৯৮৭ সালের ২০ মে আল বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে ব্যাংকটির কার্যক্রম শুরু হয়। পরে এর নাম পরিবর্তিত করে ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেড করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসএনডি/