২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৃষ্টিকটু মুনাফা না করতে বেসরকারি ব্যাংককে গভর্নরের পরামর্শ

বেসরকারি ব্যাংকগুলোর সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি দৃষ্টিকটু মুনাফা না করতে ব্যাংক কর্মকর্তাদের পরামর্শ দিয়েছেন। রোববার চট্টগ্রামে বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে গভর্নর বলেন, "ব্যাংকগুলোতে সেবার জন্য বেশি হারে চার্জ নেওয়া হলেও সেবার মানের উন্নতি ঘটছে না। বরং তা কমছে। ইদানিং সেবা সংক্রান্ত বেশ কিছু অনিয়ম কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে। তাদের বিভিন্ন কার্যক্রমের দক্ষতার মানও নেমে গেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 12:57 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি ব্যাংকগুলোর সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি দৃষ্টিকটু মুনাফা না করতে ব্যাংক কর্মকর্তাদের পরামর্শ দিয়েছেন। রোববার চট্টগ্রামে বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে গভর্নর বলেন, "ব্যাংকগুলোতে সেবার জন্য বেশি হারে চার্জ নেওয়া হলেও সেবার মানের উন্নতি ঘটছে না। বরং তা কমছে। ইদানিং সেবা সংক্রান্ত বেশ কিছু অনিয়ম কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে। তাদের বিভিন্ন কার্যক্রমের দক্ষতার মানও নেমে গেছে।" তিনি বলেন, "মুক্ত অর্থনীতির নামে কোন ধরনের স্বেচ্ছাচারিতা গ্রাহ্য করা হবে না। ব্যাংকগুলোর সেবা ও দক্ষতা সংক্রান্ত অভিযোগ পাওয়া গেলে আমরা বসে থাকতে পারি না। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক এই বিষয়গুলো পর্যবেক্ষণ করবে।" উন্নত দেশে কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি ব্যাংকগুলোকে অধিকতর নিয়ন্ত্রণে রাখে উল্লেখ করে গভর্নর দৃষ্টিকটু মুনাফা অর্জন না করতে এবং অন্য খাতে ব্যয় কমিয়ে বাংকগুলোকে ঋণের সুদের হার কমানোর পরামর্শ দেন। মতবিনিময় সভায় দেশের সার্বিক অর্থনীতিতে অধিকতর ভূমিকা রাখতে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহবান জানান ড. সালেহউদ্দিন আহমেদ। এজন্য ব্যাংকগুলোকে শুধু আমদানিখাতে টাকা বরাদ্দ না দিয়ে শ্রম নিবিড় শিল্প স্থাপনে সহযোগিতা করার কথা বলেন। কৃষিসহ অনান্য উৎপাদনমুখী শিল্পে বিনিয়োগে উৎসাহিত করার জন্য অধিকমাত্রায় ঋণ দেওয়ারও পরামর্শ দেন তিনি। ক্ষুদ্র ও মাঝারি উদ্দোক্তাদের ঋণদানে বাণিজ্যিক ব্যাংকগুলোর অনীহার বিষয় উল্লেখ করে গভর্নর বলেন, "কেন্দ্রীয় ব্যাংক পাঁচ শতাংশ হারে ব্যাংকগুলোকে বিতরণের জন্য পাঁচশত কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অথচ ১০ শতাংশ হারে সুদ নিয়েও তারা তা বিতরণ করছে না।" এটা মোটেও কাম্য হতে পারে না বলে মন্তব্য করেন ড. সালেহউদ্দিন। তবে তিনি ব্যাংকগুলোর ১৩'শ কোটি টাকা কৃষিঋণ বিতরণে সন্তোষ প্রকাশ করেন। গভর্নর বলেন, "শুধু মুনাফা না করে ব্যাংকগুলোর প্রমোশনাল কাজেও এগিয়ে আসতে হবে।" সভায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মাশুল কিংবা সার্ভিস চার্জের অজুহাতে নয়টি ভোগ্যপণ্যের ঋণপত্রের বিপরীতে সুদের হার ১২ শতাংশের বেশি না নিতে তিনি ব্যাংকগুলোকে সতর্ক করে দেন। এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ব্যাংকগুলোকে তিনি সতর্ক করে দেন। বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার মিলনায়তনে মতবিনিময় সভা শেষে এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন সাংবাদিকদের বলেন, স