২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস্তবায়ন সন্তোষজনক নয়, তাই এডিপি কাটছাঁট হচ্ছে: অর্থ উপদেষ্টা

বাস্তবায়ন সন্তোষজনক না হওয়ায় চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কাটছাঁট করা হচ্ছে। এ তথ্য জানিয়ে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, এডিপির আকার ২৬ হাজার ৫০০ কোটি থেকে ২২ থেকে ২৩ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হবে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির বৈঠক শেষে মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "অর্থ বছরের ছয় মাস (জুলাই-ডিসেম্বর) পেরিয়ে গেছে। কিন্তু এডিপির বাস্তবায়ন সন্তোষজনক নয়। এ কারণে মূল এডিপি কাটছাঁট করে বাস্তবায়নযোগ্য পর্যায়ে নামিয়ে আনা হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 09:11 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস্তবায়ন সন্তোষজনক না হওয়ায় চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কাটছাঁট করা হচ্ছে। এ তথ্য জানিয়ে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, এডিপির আকার ২৬ হাজার ৫০০ কোটি থেকে ২২ থেকে ২৩ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হবে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির বৈঠক শেষে মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "অর্থ বছরের ছয় মাস (জুলাই-ডিসেম্বর) পেরিয়ে গেছে। কিন্তু এডিপির বাস্তবায়ন সন্তোষজনক নয়। এ কারণে মূল এডিপি কাটছাঁট করে বাস্তবায়নযোগ্য পর্যায়ে নামিয়ে আনা হবে।" কী পরিমাণ কাটছাঁট হবে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, "২২ থেকে ২৩ হাজার কোটি টাকার মধ্যে নামিয়ে আনা হবে।" ২০০৭-'০৮ অর্থবছরে মূল এডিপির আকার ছিল ২৬ হাজার ৫০০ কোটি টাকা। জুলাই-ডিসেম্বর সময়ে এর ২১ শতাংশ বাস্তবায়ন হয়েছে। মাঠ পর্যায়ের ঠিকাদাররা গা-ঢাকা দেওয়ায় এডিপি বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নে ড. আজিজুল বলেন, "কয়েকটি মন্ত্রণালয় এ সমস্যার কথা বলেছে। তবে এটা প্রধান কারণ নয়। এর সঙ্গে আরও অনেক কারণ রয়েছে।" অর্থ উপদেষ্টা বলেন, "এডিপি বাস্তবায়ন সন্তোষজনক না হলেও বিভিন্ন খাতে বড় অঙ্কের ভর্তুকির কারণে সরকারের অনুন্নয়ন ব্যয় বেড়ে গেছে। আগে জ্বালানি খাতে (জ্বালানি তেল আমদানি) বেশি ভর্তুকি দিতে হতো। এখন এর সঙ্গে সার ও খাদ্যও যোগ হয়েছে। ফলে বাজেটের ওপর চাপ বাড়ছে। " ভর্তুকির কারণে বাজেট ঘাটতি বেড়ে ৪ দশমিক ৪ থেকে ৪ দশমিক ৭ শতাংশে দাঁড়াতে পারে বলে মির্জ্জা আজিজুল ধারণা করছেন। চলতি বাজেটে সামগ্রিক বাজেট ঘাটতি ধরা হয়েছে ৪ দশমিক ২ শতাংশ। তবে রাজস্ব আদায় সন্তোষজনক জানিয়ে উপদেষ্টা বলেন, অর্থ বছরের প্রথম ছয় মাসে এ ক্ষেত্রে ২২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির বৈঠকে অর্থসচিব মোহাম্মদ তারেক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আমিনুল ইসলাম ভুঁইয়া, পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরীসহ অর্থ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/কিউএইচ/এমআই/এমএ/১৫০২ঘ.