২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি ও অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহী আইএফসি

বাংলাদেশের কৃষি ও অবকাঠামো খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 01:26 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কৃষি ও অবকাঠামো খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। রোববার দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে গভর্নর সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আইএফসি প্রতিনিধি দলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। আইএফসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট লার্জ হেনরিক থানেল ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠক শেষে গভর্নর সাংবাদিকদের বলেন, আইএফসি বাংলাদেশের কৃষি ও অবকাঠামো খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বেসরকারি খাতের পাশাপাশি সরকারের সঙ্গেও কাজ করতে চায় তারা। আইএফসির সুদের হার প্রসঙ্গে তিনি বলেন, "সুদের হার কমাতে আইএফসির সঙ্গে আলোচনা করবো আমরা।" বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি জিয়ান জু, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী, নির্বাহী পরিচালক ইয়াছিন আলী ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/জেকে/১৯১৭ ঘ.