ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- লাইসেন্সবিহীন এলাকাভিত্তিক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও সাইবার ক্যাফেগুলোকে ৩১ মার্চের মধ্যে লাইসেন্স নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
বুধবার বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাইসেন্স বিহীন এলাকা ভিত্তিক আইএসপি এবং সাইবার ক্যাফেগুলোকে ৩১ মার্চের মধ্যে কমিশন বরাবরে আবেদন করে লাইসেন্স গ্রহণ করতে হবে।
এতে বলা হয়েছে, লাইসেন্সের জন্য আবেদন ফরম এবং সংশ্লিষ্ট সার্কুলার কমিশনের ওয়েবসাইট িি.িনঃৎপ.মড়া.নফ এ পাওয়া যাবে। আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্র সংযুক্ত করে কমিশনে জমা দিতে হবে।
বিটিআরসির পক্ষ থেকে বলা হয়েছে, খুব দ্রুত লাইসেন্সবিহীন আইএসপি এবং সাইবার ক্যাফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এতে বলা হয়েছে, ইন্টারনেট সেবা সহজলভ্য এবং স্বল্পমূল্যে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য কমিশন থানাভিত্তিক তিন ধরনের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
'এ' ক্যাটাগরির ঢাকা বিভাগীয় মেট্রোপলিটান এলাকার থানা ভিত্তিক, 'বি' ক্যাটাগরির লাইসেন্স বাকি পাঁচটি বিভাগীয় মেট্রোপলিটান এলাকার থানা ভিত্তিক এবং 'সি' ক্যাটাগরির লাইসেন্স মেট্রোপলিটান এলাকার বাইরে অন্য যে কোন থানা ভিত্তিক আইএসপি লাইসেন্স প্রদান করা হবে। এ লাইসেন্স আইএসপি ও সাইবার ক্যাফের উভয়ের জন্য প্রযোজ্য হবে।
এ ক্যাটাগরির জন্য ১০ হাজার টাকা, বি ক্যাটাগরির জন্য ৫ হাজার টাকা এবং সি ক্যাটাগরির জন্য ১ হাজার টাকা লাইসেন্স ফি ধরা হয়েছে। বাৎসরিক লাইসেন্স ফি হবে যথাক্রমে পাঁচ হাজার, দু' হাজার পাঁচশত ও পাঁচশত টাকা।
এ লাইসেন্সগুলো ওপেন লাইসেন্সিং পদ্ধতিতে দেওয়া হবে।
বিটিআরসি ইতোমধ্যে বিভিন্ন প্রকারের আইএসপি লাইসেন্সের সমন্বয় করে জোনাল লাইসেন্স প্রদান, লাইসেন্স ফি হ্রাস, ব্যান্ডউইডথ ফি সম্পূর্ণ মওকুফ এবং আইএসপি এবং ডিডিসিএসপি লাইসেন্স একীভূত করে আইএসপিগুলোকে বিভিন্ন সুবিধা প্রদানের মতো উদ্যোগ নিয়েছে।
স
bdnews24