২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তায় আইওএসএ নিবন্ধন পেয়েছে বাংলাদেশ বিমান

আন্তর্জাতিক বিমান পরিবহন সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্র্যান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) এর নিবন্ধন পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2008, 03:27 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আন্তর্জাতিক বিমান পরিবহন সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্র্যান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) এর নিবন্ধন পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার জাতীয় পতাকাবাহী এ বিমান সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। আইএটিএ সদস্যপদ পেতে প্রতিটি বিমান সংস্থার আইওএসএ নিবন্ধন বাধ্যতামূলক। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি মূল্যায়ন পদ্ধতি। গত ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত আইওএসএ এর অডিট কার্যক্রম শেষে ২৯ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এ নিবন্ধন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, উপযোগিতা অর্জন ছাড়াও এই নিবন্ধন কাজে লাগিয়ে দুর্ঘটনা এড়ানোর মাধ্যমে বিমান একটি নিরাপদ বিমানসংস্থা হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে। বীমার প্রিমিয়ামের হার কমার পাশাপাশি বীমা দাবি নিষ্পত্তির ক্ষেত্রে এ স্বীকৃতি বিমানকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২১২৬ঘ.