ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, অভ্যন্তরীণ আয় বাড়ানো ছাড়া অর্থনীতিতে গতিশীলতা আনার বিকল্প কোনো নেই।
বুধবার নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ছয় সিটি করপোরেশন এলাকার দীর্ঘমেয়াদী ও সর্বোচ্চ পরিমাণ করদাতাদের পুরস্কার বিতরণ সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, "উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের বিনিয়োগ জাতীয় আয়ের মাত্র পাঁচ ভাগ এবং অধিকাংশ উন্নয়ন কর্মকাণ্ড করতে হয় বিদেশি সাহায্যে; যা মোটেই প্রশংসনীয় নয়।"
অনুষ্ঠানে পাঁচটি সিটি করপোরেশনের প্রত্যেকটি থেকে পাঁচজনসহ মোট ত্রিশ জনকে তাদের ভাল কাজের পুরস্কার হিসেবে সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।
এনবিআর সর্বোচ্চ পরিমাণ ভ্যাট (মূল্য সংযোজন কর) দেওয়ার জন্য পাঁচটি প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করেছে। এগুলো হচ্ছে- কৈলাশটিলা গ্যাস ফিল্ড লিমিটেড, বাখরাবাদ গ্যাস ফিল্ড লিমিটেড, ব্র্যাক ব্যাংক, কল্লোল গ্র"প লিমিটেড এবং উত্তরা মটরস লিমিটেড।
উপদেষ্টা মির্জ্জা আজিজ বলেন, অন্তর্বর্তী সরকার তাদের এ মেয়াদে সব সময়ই অভ্যন্তরীণ আয় বাড়ানোর চেষ্টা করেছে।
তিনি বলেন, তার অংশ হিসেবে করদাতাদের বিড়ম্বনা কমাতে কর কর্মকর্তাদের ক্ষমতা হ্রাস করা হয়েছে।
করের হার কমানোর বিষয়ে ব্যবসায়ী স
bdnews24