২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আউট সোর্সিংয়ের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস চালুর করবে বিটিসিএল

চলতি বছরের ডিসেম্বর নাগাদ আউট সোর্সিংয়ের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 12:15 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের ডিসেম্বর নাগাদ আউট সোর্সিংয়ের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। কোম্পানির চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার ষষ্ঠ বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিটিসিএল-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সভায় প্রকিউরমেন্ট পলিসি অব বিপিসিএল, চলতি বছরের বাজেট ও কোম্পানি কর্তকর্তা-কর্মচারিদের জন্য উৎসাহ বোনাস প্রদান বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এসএনডি/১৮১১ ঘ.