২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের দাম ৫৮ ডলারেরও নিচে

জ্বালানি তেলের দাম গত ২০ মাসের মধ্যে সবচেয়ে কম- ব্যারেল প্রতি ৫৮ ডলারেরও নিচে নেমে গেছে। বুধবার ২ শতাংশের বেশি দরপতন হয়ে এই রেকর্ড পরিমাণ কমদামে তেল বিক্রি হয়েছে বিশ্ব বাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2008, 11:32 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

লন্ডন, ১২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জ্বালানি তেলের দাম গত ২০ মাসের মধ্যে সবচেয়ে কম- ব্যারেল প্রতি ৫৮ ডলারেরও নিচে নেমে গেছে। বুধবার ২ শতাংশের বেশি দরপতন হয়ে এই রেকর্ড পরিমাণ কমদামে তেল বিক্রি হয়েছে বিশ্ব বাজারে। তেলের সরবরাহ যতখানি কমিয়ে দেওয়া হয়েছে তার চেয়েও বেশি চাহিদা কমে যাওয়ায় দামের এই বিশাল পতন বলে ধারণা করা হচ্ছে। আলজেরিয়ায় আগামি মাসে ওপেকভুক্ত দেশগুলোর বৈঠকে সরবরাহ দৈনিক আরও এক মিলিয়ন ব্যারেল কমানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কিন্তু এরকম খবরেও দাম পড়ে যাওয়া ঠেকানো যাচ্ছে না। গত মধ্য-জুলাইয়ে দাম ছিল ১৪৭ ডলারেরও বেশি। সেই থেকে সাড়ে তিন মাসে ৬০ শতাংশেও বেশি দাম হারিয়েছে এই তরল সোনা। যুক্তরাষ্ট্রে অশোধিত তেলের দাম বুধবার একপর্যায়ে ৫৭ দশমিক ৯০ ডলারে বিক্রি হয়। পরে তা সামান্য বেড়ে হয় ৫৮ দশমিক ৪০ এ দাঁড়ায়। লন্ডন ব্রেন্ট ক্রুড ১ দশমিক ২০ ডলার দাম হারিয়ে বিক্রি হয় ৫৪ দশমিক ৫১ ডলারে। কেনাবেচার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান এমএফ গ্লোবালের রব লাফলিন বলেন, "বিশ্বব্যাপী মন্দার শঙ্কা দিন দিন বাড়তে থাকায় বাজারের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। তেলের চাহিদাও পাল্লা দিয়ে কমে যাচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭১৪ ঘ.