পঞ্চগড়, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুক্রবার থেকে শুরু হচ্ছে। পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজন জেলা স্টেডিয়ামে হচ্ছে এ মেলা।
পঞ্চগড় চেম্বারের সভাপতি ইকবাল কায়সার মিন্টু জানান, মেলায় দেশীয় পণ্যের ১০০টি স্টল থাকছে। এছাড়া দর্শনার্থীদের বিনোদনের জন্য সার্কাস, পুতুল নাচসহ বিচিত্রা অনুষ্ঠানেরও ব্যবস্থা রাখা হয়েছে।
জেলা প্রশাসক মো. হাফিজউদ্দিন মেলা উদ্বোধন করবেন বলে আয়োজকরা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৩ ঘ.
bdnews24