২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন

সোমবারের পর মঙ্গলবার মাঝ বেলা পর্যন্ত পতনমুখী ছিল ঢাকার পুঁজিবাজার। এদিন ব্যাংক, মিউচুয়াল ফান্ড, বিদ্যূৎ, ওষুধ ও রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি যমুনার শেয়ার ছিল বাজারে লেনদেন নিয়ন্ত্রকের আসনে। বিনিয়োগকারিদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় এদিনও ব্যাংকিং খাতের শেয়ারের দর পতন ঘটেছে। তবে বেড়েছে বিদ্যুৎ কোম্পানির শেয়ারের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 08:48 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবারের পর মঙ্গলবার মাঝ বেলা পর্যন্ত পতনমুখী ছিল ঢাকার পুঁজিবাজার। এদিন ব্যাংক, মিউচুয়াল ফান্ড, বিদ্যূৎ, ওষুধ ও রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি যমুনার শেয়ার ছিল বাজারে লেনদেন নিয়ন্ত্রকের আসনে। বিনিয়োগকারিদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় এদিনও ব্যাংকিং খাতের শেয়ারের দর পতন ঘটেছে। তবে বেড়েছে বিদ্যুৎ কোম্পানির শেয়ারের দাম। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিজিইএন বা সাধারণ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও দিনের মাঝামাঝিতে এটি ছিল কিছুটা স্থিতিশীল। বেলা ১২টা ৩৪ মিনিটে সাধারণ সূচক ১১ পয়েন্ট বা দশমিক ৩৭ শতাংশ কমে ২৯৩৭ দশমিক ৭১ পয়েন্ট হয়। ডিএসআই বা শেয়ারের সার্বিক সূচক এসময় ১০ দশমিক ৫২ পয়েন্ট বা দশমিক ৪২ শতাংশ কমে ২৪৭২ দশমিক ৯৯ পয়েন্টে দাঁড়ায়। এ সময়ের মধ্যে বাজারে মোট ৩৬ লক্ষ ৩৫হাজার শেয়ার লেনদেন হয়। টাকার অঙ্কে যার মূল্য প্রায় ৯১ কোটি ৪২ লক্ষ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ১২৫টি প্রতিষ্ঠানের, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত ছিল ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। বেলা ১২টা ৩৭ মিনিটে লেনদেনের শীর্ষে ছিল ইউসিবিএল এর শেয়ার। সোমবারের ৪০১৫ টাকা ২৫ পয়সা থেকে কমে ৩৭৪৫ টাকা হয় এ ব্যাংকের শেয়ার। দাম কমেছে এবি ব্যাংকের শেয়ারেরও। ২৪০৫ টাকা থেকে কমে এর শেয়ার কেনাবেচা হয় ২৭৯৯ টাকায়। তবে সরকারি বিদ্যূৎ প্রতিষ্ঠান ডেসকোর শেয়ারের দাম গতকালের ১০৫৯ টাকা থেকে বেড়ে ১০৯৮ টাকা হয়েছে। মাঝ বেলা পর্যন্ত রাষ্ট্রায়ত্ত যমুনা অয়েলের শেয়ারের দামও ৪১৪টাকা ৩০ পয়সা থেকে কমে হয়েছে ৩৭০ টাকা। লেনদেনের শীর্ষে থাকা কোম্পানির মধ্যে দাম কমেছে ইসলামী ব্যাংক, গ্রামীন ওয়ান মিউচুয়াল ফান্ড ও আইএফআইসি ব্যাংকের শেয়ারের। দাম বেড়েছে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ ও এনবিএল এর শেয়ারের। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /আরএইচএন/এসআরডি/এএল/এমএ/১৪৪০ঘ.