ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম শনিবার বলেছেন, জ্বালানি তেল, সার ও গ্যাসের দাম সমন্বয় করা না গেলে বাজেট ঘাটতি মোকাবেলা করা যাবে না। তার এই বক্তব্যের সমর্থনে একই ধরনের মত প্রকাশ করেছেন অর্থনীতিবিদরাও।
শনিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সমন্বয়ের ওপর পরামর্শক কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের পর উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জিনিসপত্রের দাম না বাড়িয়ে এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলে কীভাবে জ্বালানি তেল, সার ও গ্যাসের দামে সমন্বয় আনা যায় তা আমরা ভেবে দেখবো।"
তিনি বলেন, "বৈঠকে সবাই এই তিনটি জিনিসের দামের সমন্বয় আনার ব্যাপারে জোর দিয়েছেন। এটা করা না গেলে অর্থবছর শেষে আমাদের বিপুল অংকের বাজেট ঘাটতির মুখে পড়তে হবে।"
অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, জ্বালানিসহ আমদানি পণ্যের দাম যে হারে বাড়ছে তাতে দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়তে বাধ্য।
তিনি বলেন, "জ্বালানি তেল, সার ও গ্যাসের দামে সমন্বয় আনা না গেলে বাজেট ঘটতি শুধু বাড়বেই।"
তবে গরিব মানুষকে ক্ষতিগ্রস্ত না করে কীভাবে এই সমন্বয় করা যায় সে ব্যাপারে সরকারকে একটি উপায় খুঁজে বের করতে হবে বলে মত দেন তিনি।
অর্থনীতিবিদ রেহমান সোবহান, অধ্যাপক এম এ তসলিম, অধ্যাপক আতিউর রহমান, অর্থ সচিব মোহাম্মদ তারেক, বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুল মজিদ ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির প্রশাসক মঞ্জুর এলাহী এ বৈঠকে অংশ নেন।
মির্জ্জা আজিজ সাংবাদিকদের বলেন, দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা এবং এসব বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান খোঁজার জন্যই অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই পরামর্শক কমিটি গঠন করা হয়েছে।
তিনি জানান, শনিবারের বৈঠকে মূলত দুটি বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো হচ্ছে
bdnews24