২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাল আমদানি অস্বাভাবিক বেড়েছে; ১০ দিনে এসেছে ১ লাখ টন

চাল আমদানি অস্বাভাবিকভাবে বেড়েছে। প্রতিদিন গড়ে ১২ হাজার মেট্রিক টনের বেশি চাল দেশে আসছে। আর এ জন্য ব্যয় হচ্ছে ৩০ কোটি টাকার বেশি। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়ছে। রিজার্ভ ৫৫৫ কোটি ডলার থেকে কমে ৫১৬ কোটি ডলারে নেমে এসেছে।লিখছেন আব্দুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2008, 08:08 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাল আমদানি অস্বাভাবিকভাবে বেড়েছে। প্রতিদিন গড়ে ১২ হাজার মেট্রিক টনের বেশি চাল দেশে আসছে। আর এ জন্য ব্যয় হচ্ছে ৩০ কোটি টাকার বেশি। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়ছে। রিজার্ভ ৫৫৫ কোটি ডলার থেকে কমে ৫১৬ কোটি ডলারে নেমে এসেছে। লিখছেন আব্দুর রহিম হারমাছি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের বিশেষ গবেষণা সেলের সর্বশেষ তথ্য অনুয়ায়ী, চলতি ২০০৭-০৮ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মোট নয় লাখ ৯৮ হাজার টন চাল আমদানি হয়েছে। গত ২০০৬-০৭ অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল এক লাখ ৭৩ হাজার টন চাল। আর চলতি জানুয়ারি মাসের ১০ দিনেই এক লাখ ২১ হাজার টন চাল আমদানি হয়েছে। গত বছরের জানুয়ারি মাসের এই ১০ দিনে আমদানি হয়েছিল ১০ হাজার টন চাল। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ১০ দিনে মোট ৪ কোটি ২৭ লাখ ডলারে ১ লাখ ২১ হাজার টন চাল আমদানি হয়েছে। সে হিসাবে প্রতিদিন গড়ে ১২ হাজার ১০০ টন চাল দেশে আসছে। আর এ খাতে দৈনিক ব্যয় হচ্ছে ৩০ কোটি টাকার বেশি। চাল ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা বলেছেন, বোরো ধান না উঠা পর্যন্ত চাল আমদানি বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে। সে কারণে বোরোর ফলন যাতে বাম্পার হয় সেজন্য সরকারকে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন তারা। এমনিতেই দেশে চাল আমদানি বাড়ছিল। এরপর বন্যার পর তা আরও বেড়ে যায়। গত ১৫ নভেম্বর সিডরের আঘাতে দেশের দক্ষিণাঞ্চলে আমন ধানসহ সব ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় আপৎকালীন সংকট মোকাবিলার জন্য সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতেও চাল আমদানি বেড়ে যায়। তবে সা