২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চালের দাম বাড়ার জন্য ব্যবসায়ীদের দায়ী করলেন অর্থ উপদেষ্টা

ব্যবসায়ীদের বেশি মুনাফা করার প্রবণতাকে চালের দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে দায়ী করেছেন অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম। একইসঙ্গে তিনি বলেছেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে ইতোমধ্যে পাইকারি বাজারে চালের দাম কমতে শুরু করেছে। খুচরা বাজারেও কমবে। শনিবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিটিজেনস চার্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 11:39 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ব্যবসায়ীদের বেশি মুনাফা করার প্রবণতাকে চালের দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে দায়ী করেছেন অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম। একইসঙ্গে তিনি বলেছেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে ইতোমধ্যে পাইকারি বাজারে চালের দাম কমতে শুরু করেছে। খুচরা বাজারেও কমবে। শনিবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিটিজেনস চার্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, "এবার অনেক কারণে চালের দাম বেড়েছে। পরপর দুই দফা বন্যা ও ঘুর্ণিঝড়ের পর এমনিতেই দাম বাড়ার আশঙ্কা ছিল। এর মধ্যে আন্তর্জাতিক বাজারে চালের দাম হঠাৎ করে আরও বেড়ে যায়। আর ব্যবসায়ীরা তাদের বেশি মুনাফা লাভের চিরাচরিত প্রবণতা থেকে চালের দাম আরো বাড়িয়ে দেয়।" এ ঘটনাকে দুঃখজনক অভিহিত করে তিনি বলেন, "যে কোনো পণ্যের দাম বাড়া বা কমা নির্ভর করে চাহিদা ও সরবরাহের ওপর। চাহিদার চেয়ে সরবরাহ কম হলে দাম বাড়াটাই স্বাভাবিক। কিন্তু বাজারে প্রচুর চাল থাকতেও সরবরাহে ঘাটতি দেখা দেওয়াটা খুবই দুঃখজনক।" চালের দাম কমে আসছে জানিয়ে মির্জ্জা আজিজ বলেন, "এখন প্রচুর চাল আসছে। এরই মধ্যে খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে। খুচরা বাজারেও এর প্রভাব পড়বে।" এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, অর্থনীতিতে এক ধরনের সঙ্কট চলছে। এ সঙ্কট মেকাবেলার জন্য স্থানীয় সম্পদ আহরণ বৃদ্ধি এবং বিদেশি সাহায্য বাড়ানোর চেষ্টা চলছে।" রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে অর্থ উপদেষ্টা বলেন, "সরকারের রাজস্ব আদায় পরিস্থিতি ভালো। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২৪ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে। দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে কর দেওয়ার ক্ষেত্রে করদাতাদের মধ্যে এক ধরনের সচেতনতা কাজ করেছে। এখন আর কর না দিয়ে পার পাওয়া যাবে না