২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন বাড়ানোর দাবিতে সাভারে গার্মেন্টস কারখানায় শ্রমিক অসন্তোষ, পুলিশ মোতায়েন

দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির কারণে বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার সাভারের জামগড়ায় ইউনিভার্স নিট গামের্ন্টস লিমিটেডের শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কারখানার প্রায় ২৩'শ শ্রমিক সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশের বাধা মুখে পড়ে। দুপুর বারোটার দিকে ১২টার দিকে শ্রমিকরা আবার ফুঁসে উঠে। খবর পেয়ে ঢাকা জেলা সহকারী পুলিশ সুপার আলহাজ মতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন হায়দার দ্রুত ঘটনা স্থলে ছুটে আসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 01:53 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

সাভার, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)