২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঝ বেলাতেই সূচক নিুমুখী

বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় মাঝ বেলাতেই পড়ে গেছে সূচক। ফলে বাজারও মন্দা। মূলত গত দশদিনে দাম বেড়ে যাওয়া কোম্পানির শেয়ার থেকে লাভের অংশ তুলে নেওয়ায় বাজারে হঠাৎ করে সূচক নিুমুখী হয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 08:56 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় মাঝ বেলাতেই পড়ে গেছে সূচক। ফলে বাজারও মন্দা। মূলত গত দশদিনে দাম বেড়ে যাওয়া কোম্পানির শেয়ার থেকে লাভের অংশ তুলে নেওয়ায় বাজারে হঠাৎ করে সূচক নিুমুখী হয়ে পড়ে। মঙ্গলবার এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ১৭ দশমিক ৫৭ পয়েন্ট বা দশমিক ৬৭ শতাংশ কমে দুই হাজার ৫৮৩ দশমিক ০৫ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ১৬ দশমিক ৫৮ পয়েন্ট বা দশমিক দশমিক ৭৭ শতাংশ কমে দুই হাজার ১৩৫ দশমিক ৮০ পয়েন্ট দাঁড়িয়েছে। ৭০ কোটি ৬৪ লাখ টাকা সম দামের ২১ লাখ ৮৯ হাজার ৬২টি শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম কমেছে ৯৩টির, বেড়েছে ৫২টির এবং ১৭টি কোম্পানির শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত। বেলা ১১টা ৩৬ মিনিট পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক হাজার ৩৪৭ টাকা ৫০ পয়সা থেকে কমে এক হাজার ৩৩৯ টাকা ৭৫ পয়সা হয়েছে। তবে দাম বেড়ে এক হাজার ১৭২ টাকা ৫০ পয়সা থেকে এক হাজার ১৭৮ টাকা হয়েছে ডেসকোর প্রতি শেয়ার। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ৬৬৪ টাকা ৫০ পয়সা থেকে কমে ৬৫৩ টাকা, ৭৮১ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ৮০৮ টাকা ৭৫ পয়সা হয়েছে সিটি ব্যাংকের শেয়ার। এ ছাড়া সামিট পাওয়ারের শেয়ারের দাম এক হাজার ৪১৯ টাকা থেকে কমে এক হাজার ৩৭৭ টাকায় লেনদেন হচ্ছে। লেনদেনে থাকা উল্লেখযোগ্য অন্য কোম্পানির মধ্যে ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইউসিবিএল ও স্কয়ারের শেয়ারের দাম কমেছে। বেড়েছে এপেক্স ফুটওয়্যার এর শেয়ারের দাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এমএ/১৫০০ঘ.