২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার পুঁজিবাজারে আবারও রেকর্ড

'ব্যাংকগুলো বোনাস শেয়ার দেবে' এই সম্ভাবনায় ঢাকার পুুঁজিবাজার আবারও ইতিহাস গড়েছে। সোমবার মাঝ দিনেই সাধারণ মূল্যসূচক ২৫৪৭ পয়েন্টের ঘর অতিক্রম করেছে। আর তাই টানা ষষ্ঠ দিনের মতো ঢাকার পুঁজিবাজার চাঙা। ব্যাংকিং কোম্পানি অধ্যাদেশ-১৯৯১ এ সংশোধনী এনে ব্যাংকগুলোর মূলধন ১০০ কোটি থেকে বাড়িয়ে ২০০ কোটি করার সরকারি সিদ্ধান্তে এ খাতের শেয়ারের দাম হু হু করে বাড়তে থাকে। সরকার গেল সপ্তাহে এ সম্পর্কিত অধ্যাদেশটির সংশোধনীর অনুমোদন করে। এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ৩০ দশমিক ৩৮ পয়েন্ট বা এক দশমিক ২০ শতাংশ বেড়ে দুই হাজার ৫৪৭ দশমিক ১১ পয়েন্ট হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 08:14 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - 'ব্যাংকগুলো বোনাস শেয়ার দেবে' এই সম্ভাবনায় ঢাকার পুুঁজিবাজার আবারও ইতিহাস গড়েছে। সোমবার মাঝ দিনেই সাধারণ মূল্যসূচক ২৫৪৭ পয়েন্টের ঘর অতিক্রম করেছে। আর তাই টানা ষষ্ঠ দিনের মতো ঢাকার পুঁজিবাজার চাঙা। ব্যাংকিং কোম্পানি অধ্যাদেশ-১৯৯১ এ সংশোধনী এনে ব্যাংকগুলোর মূলধন ১০০ কোটি থেকে বাড়িয়ে ২০০ কোটি করার সরকারি সিদ্ধান্তে এ খাতের শেয়ারের দাম হু হু করে বাড়তে থাকে। সরকার গেল সপ্তাহে এ সম্পর্কিত অধ্যাদেশটির সংশোধনীর অনুমোদন করে। এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ৩০ দশমিক ৩৮ পয়েন্ট বা এক দশমিক ২০ শতাংশ বেড়ে দুই হাজার ৫৪৭ দশমিক ১১ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ২৪ দশমিক ৪৬ পয়েন্ট বা এক দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দুই হাজার ১৩৬ দশমিক ৩৪ পয়েন্টের ঘরে অবস্থান করছে। লেনদেন হওয়া ১৫৪ কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ৪৯টির এবং ৮টি কোম্পানির শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত। লেনদেন হয়েছে ১১৫ কোটি টাকা দামের মোট ৩৫ লাখ ৭ হাজার ৩১৩টি শেয়ার। বেলা পৌনে ১২টা পর্যন্ত বাজারে লেনদেনে শীর্ষে ছিল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। এর পর পরই ছিল ব্র্যাক ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। পাওয়ার গ্রিডের শেয়ারের দাম ৬১২ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ৬২৩ টাকা হয়েছে। অন্যদিকে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক হাজার ১২২ টাকা থেকে বেড়ে এক হাজার ১৩০ টাকায় লেনদেন হয়। তবে ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম এক হাজার ৩২৩ টাকা থেকে কিছুটা কমে এখন এক হাজার ২৯৬ টাকায় লেনদেন হচ্ছে। প্রাইম ব্যাংকের শেয়ারের দাম ৭৩৯ টাকা থেকে বেড়ে ৭৬৮ টাকা হয়েছে। এবি ব্যাংকের শেয়ারও সর্বোচ্চ দুই হাজার ৪১৫ টাকায় লেনদেন হয়েছে। এর আগে রোববার ব্যাংকটির শেয়ার দুই হাজার ৩৮৭ টাকা ২৫ পয়সায় লেনদেন হয়। এদিকে, ডেসকো, সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। তবে কমেছে সামিট পাওয়ার ও স্কয়ার ফার্মার শেয়ারের দাম কমেছে। অপরিবর্তিত রয়েছে সিটি ব্যাংকের শেয়ারের দাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এমআই/১৪১৩ ঘ.