২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি'র ছাত্র-পুলিশ সংর্ঘষের প্রভাবে পুঁজি বাজার মন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ সংর্ঘষের প্রভাব পড়েছে পুঁজি বাজারেও। মঙ্গলবার লেনদেন ছিল মন্দা। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির এক কর্মকর্তা বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ সংর্ঘষের কারণে বাজারে বিনিয়োগকারীরা কিছুটা দুশ্চিন্তার ভেতর ছিলেন। কিছু বিনিয়োগকারী অবশ্য মুনাফা করেছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 08:20 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ সংর্ঘষের প্রভাব পড়েছে পুঁজি বাজারেও। মঙ্গলবার লেনদেন ছিল মন্দা। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির এক কর্মকর্তা বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ সংর্ঘষের কারণে বাজারে বিনিয়োগকারীরা কিছুটা দুশ্চিন্তার ভেতর ছিলেন। কিছু বিনিয়োগকারী অবশ্য মুনাফা করেছেন।" ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান ছাত্র-পুলিশ সংর্ঘষের কারণে পুলিশ রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়ায় মঙ্গলবার দুপুর থেকে মারাত্মক যানজটের সৃষ্টি হওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৬ দশমিক ৩৩ পয়েন্ট বা এক দশমিক ০৯ শতাংশ কমে ২৩৬৮ দশমিক ৮১ পয়েন্ট হয়। এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২১ দশমিক ৪৯ পয়েন্ট বা এক দশমিক ০৭ শতাংশ কমে ১৯৯০ দশমিক ৮০ পয়েন্ট হয়। আকর্ষণীয় ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ২৫ দশমিক ৪৫ পয়েন্ট বা এক দশমিক ২৯ শতাংশ কমে ১৯৩৭ দশমিক ৩৮ পয়েন্ট হয়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৫৬ কোটি টাকা। এদিন লেনদেন হয়েছে মোট এক কোটি এক লাখ ৭৯ হাজার ১২৯টি শেয়ার। সোমবার ডিএসইতে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দাম। চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল। সিএসইতে ১১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার ১১ লাখ ৪ হাজার ৯৭৪টি শেয়ার লেনদেন হয়। সিএসইতে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৭০টির দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত ছিল। সামিত পাওয়ারের শেয়ারের দাম পাঁচ দশমিক ৯৫ শতাংশ কমে হয়েছে এক হাজার ৫৫৫ টাকা। ডেসকোর শেয়ার দুই দশমিক ৬২ শতাংশ বেড়ে এক হাজার ৩৫ টাকা হয়। পাওয়ার গ্রিডের শেয়ার দশমিক ৬৩ শতাংশ বেড়ে ৫৫৬ টাকা ২০ পয়া হয়। স্কয়ার ফার্মার শেয়ারের দাম দশমিক ৪৩ শতাংশ কমে তিন হাজার ৬৭৮ টাকা হয়। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৭৫ শতাংশ বেড়ে ৯৪০ টাকা ২৫ পয়সা হয়। এবি ব্যাংকের শেয়ার ছয় দশমিক ৩০ শতাংশ কমে এক হাজার ৯৭৬ টাকা ৭৫ পয়সা হয়েছে। সিমেন্ট ও তথ্য প্রযুক্তি খাতের শেয়ারের দাম কমেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএইচবি/০২১২ ঘ.