২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া অর্থ করমুক্ত: রাজস্ব বোর্ড

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দান করা অর্থ করমুক্ত হবে বলে জানিয়েছেন জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান বদিউর রহমান। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, এ তহবিলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কোনো পরিমাণ অর্থ অনুদান হিসেবে দিলে তা হবে সম্পূর্ণ করমুক্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 01:54 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দান করা অর্থ করমুক্ত হবে বলে জানিয়েছেন জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান বদিউর রহমান। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, এ তহবিলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কোনো পরিমাণ অর্থ অনুদান হিসেবে দিলে তা হবে সম্পূর্ণ করমুক্ত। রাজস্ব বোর্ড থেকে ১৯৯১ সালে জারি করা ১২৫ নম্বর আদেশের কথা উল্লেখ করে তিনি বলেন, "কেবল প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দান করা অর্থ কর অব্যহতি পাবে। এ তহবিলে যদি কেউ ৫০ কোটি টাকারও বেশি দান করেন তাও করমুক্ত বলে বিবেচিত হবে।" এনবিআর চেয়ারম্যান বলেন, "১৯৯১ সালের পর এ বিষয়ে আর কোনো আদেশ জারি করা হয়নি বলে আগের নিয়মই বলবৎ থাকবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/১৯৫৩ ঘ.