২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার চাঙা হয়ে উঠছে

বিদ্যুৎ, ব্যাংক ও ওষুধ কোম্পানির শেয়ার লেনদেনের ওপর ভর করে ঢাকার পুঁজিবাজার চাঙ্গা হয়ে উঠছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর উচ্চহারে ঋণ প্রদানের বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তদন্ত করতে পারে এ আশংকায় গত দুদিন বাজারে পতন দেখা দিয়েছিল। তবে মঙ্গলবার দিনের শুরুর লেনদেনে বাজার তার স্বাভাবিক গতি ফিরে পেয়েছে। এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ১৬ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ৭১ শতাংশ বেড়ে দুই হাজার ৩২৫ দশমিক ২২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ১৩ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ৭১ শতাংশ বেড়ে এক হাজার ৯০০ পয়েন্ট হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 07:35 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিদ্যুৎ, ব্যাংক ও ওষুধ কোম্পানির শেয়ার লেনদেনের ওপর ভর করে ঢাকার পুঁজিবাজার চাঙ্গা হয়ে উঠছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর উচ্চহারে ঋণ প্রদানের বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তদন্ত করতে পারে এ আশংকায় গত দুদিন বাজারে পতন দেখা দিয়েছিল। তবে মঙ্গলবার দিনের শুরুর লেনদেনে বাজার তার স্বাভাবিক গতি ফিরে পেয়েছে। এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ১৬ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ৭১ শতাংশ বেড়ে দুই হাজার ৩২৫ দশমিক ২২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ১৩ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ৭১ শতাংশ বেড়ে এক হাজার ৯০০ পয়েন্ট হয়েছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেন হয়েছে মোট ৩৫ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা। সোমবার দিনশেষে লেনদেনের অঙ্ক ছিল ১৩৪ কোটি টাকা। মোট লেনদেন হয়েছে ১৫১টি প্রতিষ্ঠানের শেয়ার। যার মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ৩৩টির এবং ১৩ টি প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে । দিনের মাঝামাঝি পর্যন্ত বাজারে লেনদেনের খাতায় শীর্ষে ছিল সামিট পাওয়ার। এর প্রতিটি শেয়ার সোমবারের এক হাজার ২৯১ টাকা থেকে বেড়ে এক হাজার ৩০০ টাকা হয়েছে। এদিকে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের শেয়ারমুল্য তৃতীয় দিনের মতো বেড়েছে। এর শেয়ার তিন হাজার ৬৪২ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে তিন হাজার ৯১০ টাকা হয়েছে। মূলত ১৯৯৮ থেকে ২০০২ পর্যন্ত সাধারণ বার্ষিক সভা এবং বিনিয়োগকারীদের মধ্যে ৩০ শতাংশ হারে মুনাফা প্রদানের ঘোষণার পর ব্যাংকটির শেয়ারের দাম বাড়তে থাকে। এর আগে সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠানের ওপর আদালতের নিষেধাজ্ঞা ছিল। এ ছাড়া চাহিদার কারণে স্কয়ার ফার্মার শেয়ারের দাম পাঁচ হাজার ১৪৪ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে পাঁচ হাজার ১৭৬ টাকা হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি তাদের মূলধন ১০০ কোটি থেকে বাড়িয়ে ৫০০ কোটি করতে পারে বলে ঘোষণা দিয়েছিল। দাম বেড়েছে ব্র্যাক ব্যাংক এবং প্রাইম ব্যাংকের শেয়ারেরও। ব্র্যাক ব্যাংকের শেয়ার ৯২৫ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে হয়েছে ৯৩৪ টাকা ৫০ পয়সা। অন্যদিকে প্রাইম ব্যাংকের শেয়ার ৭৬১ টাকা ৩৫ পয়সা থেকে বেড়ে ৭৭৩ টাকায় দাঁড়িয়েছে। লেনদেনের শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংক, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, অলিম্পিক, এবি ব্যাংক এবং সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের শেয়ারের দাম ঊর্ধ্বমুখী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এসকে/১৩০৯ ঘ.