২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআই নির্বাচন স্থগিত করেছে সরকার

বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআিই) আগামী ১৬ আগস্ট অনুষ্ঠেয় নির্বাচন বাতিল করেছে। সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। সমিতির ২০০৭-০৯ মেয়াদের জন্য এ নির্বাচন হওয়ার কথা ছিল। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আশরাফুল ইসলাম খান বলেন, "পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এফবিসিসিআই'র আগামী নির্বাচন স্থগিত থাকবে।" এফবিসিসিআই সভাপতি অধ্যাপক আলী আশরাফের নেতৃত্বে মঙ্গলবার ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনের নির্বাচন বোর্ডের এক জরুরি সভায় সরকারের এ নির্দেশ জরুরি ভিত্তিতে সব সদস্যের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 05:21 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআিই) আগামী ১৬ আগস্ট অনুষ্ঠেয় নির্বাচন বাতিল করেছে। সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। সমিতির ২০০৭-০৯ মেয়াদের জন্য এ নির্বাচন হওয়ার কথা ছিল। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আশরাফুল ইসলাম খান বলেন, "পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এফবিসিসিআই'র আগামী নির্বাচন স্থগিত থাকবে।" এফবিসিসিআই সভাপতি অধ্যাপক আলী আশরাফের নেতৃত্বে মঙ্গলবার ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনের নির্বাচন বোর্ডের এক জরুরি সভায় সরকারের এ নির্দেশ জরুরি ভিত্তিতে সব সদস্যের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এফবিসিসিআই পরিচালক হেলাল উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সংস্কারপন্থী ব্যবসায়ীদের একটি অংশ এফবিসিসিআইয়ের সব পদে সরাসরি নির্বাচনের দাবি জানিয়ে বুধবার একটি সংবাদ সম্মেলন করবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এএম/ডিডি/এমএইচবি/২৩১১ ঘ.