ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিদ্যুৎ খাতের বেশকিছু বড় প্রতিষ্ঠান, ব্যাংক ও ইনসুরেন্স প্রতিষ্ঠানের লভ্যাংশ তুলে নেওয়ার কারণে রোববার শেয়ার বাজারে লেনদেন কমেছে।
অবশ্য লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানির শেয়ার ছাড়া সিমেন্ট খাতের শেয়ারের দাম বেড়েছে। ভালো মাসিক আয়ের কারণে বেড়েছে মিউচুয়াল ফান্ড খাতের শেয়ারের দামও।
ঢাকা স্টক এক্সেচেঞ্জের প্রধান নির্বাহী সালাহ উদ্দিন আহমেদ খান বলেন, "এটা ভালো লক্ষণ। এ ধরনের ওঠানামা বাজারের জন্য স্বাস্থ্যকর।"
দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ১৪৭ কোটি টাকা। বৃহস্পতিবার ডিএসইতে ১৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৮ দশমিক ৭৭ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ কমে ২১৮৯ দশমিক ৯৫ পয়েন্ট হয়।
এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১০ দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ কমে ১৭৯৫ দশমিক ৩৫ পয়েন্ট হয়।
আকর্ষণীয় ডিএসই--২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৫ দশমিক ৭১ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ কমে ১৮৭৫ দশমিক ৪৮ পয়েন্ট হয়েছে।
ইমতিয়াজ হুসেন সিকিউরিটিজের চেয়ারম্যান ইমতিয়াজ হুসেন বলেন, "ব্যাংকিং খাতে বড় ধরনের লভ্যাংশ তুলে নেওয়ার কারণে বাজার মন্দা ছিল।"
রোববার ব্যাংক, বিদ্যুৎ এবং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমায় সিএসইতেও সূচক নিুমুখী ছিল সব শেয়ারের। দিনশেষে লেনদেন আগের দিনের ২৩ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকা থেকে কমে ২২ কোটি ৯২ লাখ টাকা হয়েছে।
রোববার লেনদেনের তালিকার শীর্ষে থাকা সামিত পাওয়ারের মোট লেনদেনের পরিমাণ ছিল ৭ কোটি ৯৪ লাখ ৪০ হাজার টাকা। তাদের শেয়ারের দাম এক দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৯৪৫ টাকা ৫০ পয়সা হয়েছে।
গ্রমীণ১ এমএফ এর শেয়ারের দাম ৬ দশমিক ৩১ শতাংশ বেড়ে ৫২ টাকা ২০ পয়সা হয়। তাদের মোট লেনদেন ছিল ৭ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকা।
তৃতীয় অবস্থানে থাকা এআইএমএস ফার্স্ট এমএফ এর শেয়ারের দাম ৪ দশমিক ৯১ শতাংশ বেড়ে ৫ টাকা ১২ পয়সা হয়। প্রতিষ্ঠানটির মোট লেনদেন ছিল ৭ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকা।
হাইডেল বার্গ সিমেন্টের শেয়ারের দাম ৪ দশমিক ৫২ শতাংশ বেড়ে ১২৯৪ টাকা হয়। পাওয়ার গ্রিডের শেয়ার দশমিক ৬৭ শতাংশ কমে ৫৯২ টাকা ৫০ পয়সা হয়েছে।
ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল সায়হাম টেক্সটাইল, মিথুন নিট ওয়্যার এবং মেঘনা সিমেন্ট। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল আইবিএন সিনা, ফিনিক্স ইনসুরেন্স এবং গ্রিন ডেলটা ইনসুরেন্স।
দিনশেষে ডিএসইতে ১০৪ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত ছিল ১৭ টির দাম। সিএসইতে ৫১ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৪৯ টির দাম কমেছে এবং ১০ টির দাম অপরিবর্তিত ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এসএনডি/২০৩৭ ঘ.
bdnews24