২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক, বিদ্যুৎ ও সিমেন্টের শেয়ারে পুঁজিবাজার মধ্যভাগেই তেজী

ব্যাংক, বিদ্যুৎ ও সিমেন্ট খাতের শেয়ার লেনদেনের বৃদ্ধি প্রবণতায় মঙ্গলবার দিনের মধ্যভাগে ঢাকা শেযারবাজারে তেজীভাব দেখা দেয়। দিনের শুরুতে শেয়ারবাজার চাঙ্গা থাকলেও পরে লেনদেন কিছুটা কমে যাওয়ায় শেয়ারবাজারে দরপতন ঘটে। দিনের মধ্যভাগে বিনিয়োগকারীরা লেনদেন শুরু করায় আবারো তা চাঙ্গা হয়ে ওঠে। বেলা ১২টা ৪৭ মিনিটে সাধারণ সূচক বা ডিজিইএন ১৬ দশমিক ৯২ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ বেড়ে ২১৪৫.৮৫ হয়। ঢাকা শেয়ার বাজারের সার্বিক সূচক বা ডিএসআই ২৩ দশমিক ৯০ পয়েন্ট বা এক দশমিক ৩৭ শতাংশ বেড়ে ১৭৬৮.১১ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 08:23 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম) - ব্যাংক, বিদ্যুৎ ও সিমেন্ট খাতের শেয়ার লেনদেনের বৃদ্ধি প্রবণতায় মঙ্গলবার দিনের মধ্যভাগে ঢাকা শেযারবাজারে তেজীভাব দেখা দেয়। দিনের শুরুতে শেয়ারবাজার চাঙ্গা থাকলেও পরে লেনদেন কিছুটা কমে যাওয়ায় শেয়ারবাজারে দরপতন ঘটে। দিনের মধ্যভাগে বিনিয়োগকারীরা লেনদেন শুরু করায় আবারো তা চাঙ্গা হয়ে ওঠে। বেলা ১২টা ৪৭ মিনিটে সাধারণ সূচক বা ডিজিইএন ১৬ দশমিক ৯২ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ বেড়ে ২১৪৫.৮৫ হয়। ঢাকা শেয়ার বাজারের সার্বিক সূচক বা ডিএসআই ২৩ দশমিক ৯০ পয়েন্ট বা এক দশমিক ৩৭ শতাংশ বেড়ে ১৭৬৮.১১ হয়। দিনের মধ্যভাগ পর্যন্ত যে কয়টি কোম্পানির শেয়ার লেনদেন হযেছে তার মধ্যে দাম বেড়েছে ১০২টি, দাম কমেছে ৭০টি এবং অপরিবর্তিত ছিল ২০টি কোম্পানির শেয়ারের দাম। এ সময় পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৪০ কোটি টাকা। সোমবার মোট লেনদেন ছিল ১৭০ কোটি টাকা। বেলা ১২টা ৩৫ মিনিট পর্যন্ত যেসব কোম্পানির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তার মধ্যে রয়েছে ডেসকো, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, হাইডেলবার্গ সিমেন্ট, ব্র্যাক ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক। সোমবার ডেসকোর শেয়ারের দাম ৯৫৪.২৫ টাকা থাকলেও মঙ্গলবার দাম কমে ৯৩৭ টাকা হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৫৯৬ দশমিক ৩৫ টাকা থেকে কমে ৫৮৬ দশমিক ৫০ টাকা হয়েছে। হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের দাম এক হাজার ৬৮ টাকা ৭৫ পয়সা টাকা থেকে বেড়ে এক হাজার একশ টাকা হয়েছে। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৭৭১.৭৫ টাকা থেকে কমে ৭৬১ টাকা হয়েছে। সাউথইস্ট ব্যাংকের শেযারের দাম ৪৮০ দশমিক ২৫ টাকা থেকে বেড়ে ৪৯১ দশমিক ৫০ টাকা হয়েছে। আরো যেসব কোম্পানির শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হল পূবালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক ও রূপালী ব্যাংক। স্কয়ার ফার্মার শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এফএফ/জিএনএ/১৪১৫ ঘ.