শাহজালাল ব্যাংক ও প্রবাসীদের প্রথম মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন বুধবার শুরু
শাহজালাল ইসলামী ব্যাংক ও প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথম মিউচ্যুয়াল ফান্ড বুধবার শেয়াব বাজারে লেনদেন শুরু করবে।
এই দুটি শেয়ারের লেনদেন ২৮শে মার্চ থেকে শুরু হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আগেই জানিয়েছিলো।
বাজার বিশ্লেষক মঈন আল কাসেম বলেন, বাজারের আগ্রহ আগামীকাল এই দুটো শেয়ারকে ঘিরে থাকবে বলে মনে হয়। নতুন কোনো শেয়ার বাজারে আসলে বিনিয়োগকারীরা তার দিকেই ঝুঁকে থাকে। উভয় শেয়ারের দাম বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
আইসিবি ক্যাপিট্যাল ম্যানেজমেন্টের প্রধান মোঃ ইফতিখার উজ জামান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীদের জন্য সংরক্ষিত ছয় লাখ প্রাথমিক শেয়ারের বিপরীতে ১৪ কোটি টাকার সমপরিমান আবেদন জমা পড়েছে। স্থানীয় অধিবাসিদের জন্য নির্দিষ্ট শেয়ারের চাহিদাও ছিলো প্রচুর।
আই সি বি, প্রথম প্রবাসী বাংলাদেশীদের মিউচুয়াল ফান্ড, প্রায় ১০ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে। প্রতিটা প্রাথমিক শেয়ারের মুল্য ১০০ টাকা। এই হিসেবে প্রবাসি বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট ৬ লাখ প্রাথমিক শেয়ারের মুল্য ছয় কোটি টাকা। স্থানীয়দের জন্য নির্দিষ্ট ২ লাখ শেয়ারের মুল্য ২ কোটি টাকা।
শাহজালাল এর আগে ৯৩ কোটি ৫৮ লাখ টাকা মূলধন সংগ্রহ করেছিলো। তাদের প্রতিটা শেয়ারের প্রাথমিক মূল্য ছিলো ১০০ টাকা
ব্যাংকটি জানিয়েছে তারা এই অর্থ সংগ্রহ করে তাদের অর্থনৈতিক ভিত্তি সংহত করবে এবং তাদের ব্যবসা সম্প্রসারণ করবে ।
এই ব্যাংকের উদ্দোক্তারাও একই পরিমাণ অর্থ জমা করায় প্রাথমিক শেয়ার ছাড়ার পর শাহজাজালের মোট পরিশোধিত মুলধনের পরিমাণ দাড়াবে ১৮৭ কোটি ১০ লাখ টাকা।
তাদের বিবরণী পুস্তিকা অনুসারে প্রতি শেয়ারের বিপরীতে ব্যাংকটি গত বছর ২৩ দশমিক ৩৯ টাকা আয় করেছে। শাহজালাল ব্যাংকের প্রতি শেয়ারের বিপরীতে তার সম্পদ মূল্য ১০২ দশমিক ৬৫ টাকা।
