শেয়ার বাজারের চাঙাভাব অব্যহত
বিদ্যুৎ ও প্রকৌশল খাত এবং কিছু ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় বৃস্পতিবার তৃতীয় দিনের মতো শেয়ার বাজার চাঙা ছিল। আগের দিনের তুলনায় বাজারে লেনদেনের পরিমাণ কমছে, তবে বেড়েছে সার্বিক শেয়ার সূচক।
ইমতিয়াজ হোসেন সিকিউরিটিজের চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন বলেন, “বাজার চাঙা হয়েছে তবে সত্যিকার অর্থে এখনও লেনদেনের স্বাচ্ছন্দ্য আসেনি।” তিনি বলেন, “সরকারের এখনকার কার্যক্রম আশাব্যঞ্জক। সরকার সফলভাবে রূপালী ব্যাংক হস্তান্তর করতে পারলে বাজার পরিস্থিতির আরও উন্নতি হবে।”
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ ছিল ৫৪ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা, বুধবার যা ছিল ৬০ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকা । অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয় ১২ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকা, আগের দিন এর পরিমাণ ছিল ১৩ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা ।
ডিজিইএন বা ডিএসইর সাধারণ সূচক ০৬ দশমিক ৮৮ পয়েন্ট বা শূণ্য দশমিক ৩৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৭২৮ দশমিক ৩৫ পয়েন্টে।
ডিএসআই বা সার্বিক সূচক ১৩ দশমিক ৬২ পয়েন্ট বা শূণ্য দশমিক ৯২ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৪৮৬ দশমিক ১৮ পয়েন্টে।
ভালো মানের ডিএসই-- ২০ শেয়ার সূচক ১৩ দশমিক ৯৮ পয়েন্ট বা এক দশমিক ০১ শতাংশ বেড়ে হয়েছে ১৩৮৯ দশমিক ৭৮ পয়েন্ট।
কাগজ এবং মুদ্রণ, খাদ্য সামগ্রী এবং ব্যাংকিং খাতের শেয়ারের দাম বাড়ার কারণে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন সূচক ছিল ঊর্ধ্বমুখি। কাগজ এবং মুদ্রণ, খাদ্য সামগ্রী এবং ব্যাংকিং খাতের শেয়ারের দাম যথাক্রমে ২ দশমিক ৮১ শতাংশ, ৯ দশমিক ৭৮ শতাংশ এবং ২ দশমিক ১৭ শতাংশ বেড়েছে।
লভ্যাংশ তুলে নেওয়ার কারণে লেনদেনে শীর্ষে থাকা বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ২ দশমিক ৩৫ শতাংশ কমে ৪৫৫ টাকা ২৫ পয়সা হয়।
চলতি মাসে সৌদি যুবরাজ বন্দরের কাছে রাষ্ট্রায়ত্ত্ব রূপালী ব্যাংকের ৯৪ ভাগ শেয়ারের হস্তান্তরের কথা রয়েছে। রূপালী ব্যাংক লেনদেনের দ্বিতীয় অবস্থানে ছিল এবং তাদের শেয়ারের দাম ৬ দশমিক ৩৯ ভাগ বেড়ে ২৫৫৯ টাকা হয়।
পরবর্তী অবস্থানে থাকা গ্রামীণ১ এমএফ এর শেয়ারের দাম এক দশমিক ২১ ভাগ কমে ৪৮ টাকা ৭০ পয়সা হয়েছে।
ব্রাক ব্যাংকের শেয়ার শূণ্য দশমিক ৫৫ শতাংশ বেড়ে হয় ৪৯৬ টাকা ২৫ পয়সা।
সরকারি শেয়ার বিক্রির গুঞ্জনের কারণে সরকারি প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ এবং ইস্টার্ন কেবলস্রে শেয়ারের দাম যথাক্রমে শূণ্য দশমিক ৭৬ ভাগ এবং এক দশমিক ৬২ ভাগ বেড়ে ৩০৩ টাকা এবং ৬৪০ টাকা হয়।
ডিএসইতে বৃহস্পতিবার লাভবানদের তালিকায় প্রথমদিকে ছিল ম্যাক এন্টারপ্রাইজ, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং অগ্রণী ইন্সুরেন্স। আশরাফ টেক্সটাইল, এক্সেলজিওর সুজ এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ছিল ক্ষতিগ্রস্তদের তালিকায় প্রথম দিকে।
বৃহস্পতিবার ডিএসইর ১০০টি শেয়ারের দাম বাড়ে, ৯০টির কমে এবং ১৮টির দর ছিল অপরিবর্তিত।
সিএসইর ৪১টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৪৭টির। অপরিবর্তীত ছিল নয়টি শেয়ারের দাম।
