২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেদ্দায় একক বাংলাদেশ বাণিজ্য মেলা এপ্রিলে

সৌদি আরবের জেদ্দায় এপ্রিলে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বাণিজ্য মেলা। সৌদি--বাংলাদেশ চেম্বার অফ কর্মাস ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলা ১৯ এপ্রিল শুরু হয়ে চলবে ২২ এপ্রিল পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 09:33 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

সৌদি--বাংলাদেশ চেম্বার সূত্র জানায়, গত বছর রিয়াদে অনুষ্ঠিত মেলায় ব্যাপক সাড়া পাওয়ার প্রেক্ষিতে এ বছর জেদ্দায় এটি আয়োজন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেলায় অংশ নিতে ইচ্ছুক ওষুধ, খাদ্য, হস্তশিল্প ও রিয়েল এস্টেট কোম্পানিকে যোগাযোগের জন্য চেম্বার অনুরোধ জানিয়েছে।