২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গতদের সহায়তায় ধনীদের উৎসাহিত করতে করমুক্ত দানের সীমা বাড়ানোর প্রস্তাব

কল্যাণ ও সেবামূলক কাজে সমাজের বিত্তশালীদের দানকে উৎসাহিত করতে অনুদানের অর্থ করমুক্ত করার সীমা বাড়ানোর জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তার দাবি, বাংলাদেশে যে সম্পদ আছে তা ভাগাভাগি করে নিলে এক জন মানুষও অভুক্ত থাকবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2007, 10:58 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কল্যাণ ও সেবামূলক কাজে সমাজের বিত্তশালীদের দানকে উৎসাহিত করতে অনুদানের অর্থ করমুক্ত করার সীমা বাড়ানোর জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তার দাবি, বাংলাদেশে যে সম্পদ আছে তা ভাগাভাগি করে নিলে এক জন মানুষও অভুক্ত থাকবে না। তাই ঘূর্ণিদুর্গতদের পুনর্বাসনে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এ অর্থনীতিবিদ। আর তাদের এগিয়ে আসার বিষয়টি উৎসাহিত করতেই করমুক্ত দানের সীমা বাড়ানোর পক্ষপাতি তিনি। শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে "সামাজিক দায়বদ্ধতা" শীর্ষক এক সেমিনারে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, "বাংলাদেশ গরিব দেশ হতে পারে। কিন্তু এত গরিব নয় যে বন্যা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের পর এদেশের মানুষ না খেয়ে থাকবে; খোলা আকাশের নিচে বসবাস করবে।" তার মতে, আমাদের যা কিছু আছে তা ভাগাভাগি করে নিলে কেউ অভুক্ত ও গৃহহীন থাকবে না। তাই সামাজিক দায়বদ্ধতার কথা বিবেচনায় রেখে ধনী ব্যক্তি ও ব্যবসা-প্রতিষ্ঠানকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, "আমাদের দেশে এক সময় দানশীল ব্যাক্তিদের অনুদানে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। কিন্তু সা