২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১২১৪ কোটি টাকার জরুরি বন্যা পুনর্বাসন প্রকল্প অনুমোদন

বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সরকার এক হাজার ২১৪ কোটি টাকা ব্যয়সাপেক্ষ একটি প্রকল্প হাতে নিয়েছে। দ্বিতীয় জরুরি বন্যা ক্ষতি পুনর্বাসন প্রকল্প ২০০৭ নামে এ প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৮৬০ কোটি টাকা দেবে । বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পসহ পাঁচ হাজার ২০১ কোটি টাকার ১৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 03:06 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সরকার এক হাজার ২১৪ কোটি টাকা ব্যয়সাপেক্ষ একটি প্রকল্প হাতে নিয়েছে। দ্বিতীয় জরুরি বন্যা ক্ষতি পুনর্বাসন প্রকল্প ২০০৭ নামে এ প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৮৬০ কোটি টাকা দেবে । বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পসহ পাঁচ হাজার ২০১ কোটি টাকার ১৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে আটটি প্রকল্প সম্পূর্ণ সরকারি অর্থে বাস্তবায়ন করা হবে। সাতটি প্রকল্পের জন্য এডিবি, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিসহ (ইউএনডিপি) বিভিন্ন উন্নয়ন সংস্থা তিন হাজার ২৫ কোটি টাকা দেবে। একনেকের এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। বৈঠকে শেষে সংবাদ ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বন্যার ক্ষতি পুষিয়ে নিতে এডিবির সহায়তায় এক হাজার ২১৪ কোটি টাকার জরুরি বন্যা পুনর্বাসন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সা