২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে চাল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত

বাংলাদেশে চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। ঢাকায় ভারতীয় হাইকমিশন সোমবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়। বিবৃতিতে বলা হয়, "এ সিদ্ধান্তের ফলে ভারত থেকে বাংলাদেশ ৫০ হাজার টন চাল আনতে পারবে।" গত ৯ অক্টোবর বাংলাদেশে বাসমতি ছাড়া আর সব চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার। ১৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 06:36 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। ঢাকায় ভারতীয় হাইকমিশন সোমবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়। বিবৃতিতে বলা হয়, "এ সিদ্ধান্তের ফলে ভারত থেকে বাংলাদেশ ৫০ হাজার টন চাল আনতে পারবে।" গত ৯ অক্টোবর বাংলাদেশে বাসমতি ছাড়া আর সব চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার। ১৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার কথা জানানো হয়। ভারতীয় হাইকমিশনের বিবৃতিতে আরও জানানো হয়, ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ভারত ১০ লাখ ডলারের ত্রাণসামগ্রী দেবে। এর মধ্যে থাকবে খাদ্য, ওষুধ, তাবু, কম্বল, প্রাথমিক চিকিৎসাসহ অন্যান্য সরঞ্জাম।" এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী ত্রাণসামগ্রী পাঠানোর ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঙ্গে কথা বলেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/এমএইচবি/০০২৯ ঘ.