ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা স্বাধীন পরিচালনা পর্ষদের হাতে তুলে দেওয়ায় এখন থেকে ব্যাংকগুলোর কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ কমে যাবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে সোনালী, জনতা ও অগ্রণী এ তিনটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংককে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের উদ্দেশ্যে ভেন্ডরস চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে উপদেষ্টা এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, আগের সরকারগুলো বিভিন্ন সময়ে রাজনৈতিক হস্তক্ষেপ করায় এই ব্যাংকগুলো ঠিকমতো কার্যক্রম পরিচালনা করতে পারেনি।
বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুন নাহার আহমেদ। অপরদিকে সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের পক্ষে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে স্বাক্ষর করেন যথাক্রমে আলী ইমাম মজুমদার, সোহেল আহমেদ চৌধুরী এবং সিদ্দিকুর রহমান চৌধুরী।
উপদেষ্টা জানান, এ চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে সরকার অনুসৃত চলমান ব্যাংক সংস্কার কর্মসূচির আওতায় রাষ্ট্রায়ত্ত তিনটি বাণিজ্যিক ব্যাংককে সরকারি মালিকানা সম্পূর্ণ অক্ষুণ
bdnews24