২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ৮১টি এয়ারবাস কিনছে এমিরেটস

৮১টি এয়ারবাস কিনছে দুবাইভিত্তিক এয়ারলায়েন্স সংস্থা এমিরেটস। এরই মাঝে সংস্থাটি ইউরোপীয় একটি উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে এগুলো সরবরাহে ২০ বিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে। এর মধ্যে এ-৩৫০ মডেলের ৭০টি মাঝারি আকারের এবং এ-৩৮০ মডেলের ১১টি জাম্বো সাইজের এয়ারবাস রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 07:53 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

দুবাই, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ৮১টি এয়ারবাস কিনছে দুবাইভিত্তিক এয়ারলায়েন্স সংস্থা এমিরেটস। এরই মাঝে সংস্থাটি ইউরোপীয় একটি উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে এগুলো সরবরাহে ২০ বিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে। এর মধ্যে এ-৩৫০ মডেলের ৭০টি মাঝারি আকারের এবং এ-৩৮০ মডেলের ১১টি জাম্বো সাইজের এয়ারবাস রয়েছে। দুবাই এয়ার শো শুরু উপলক্ষে এক প্রচারণায় সংস্থাটি আশা প্রকাশ করে, নতুন এই উড়োজাহাজগুলো এমিরেটস ও দুবাই উভয়েরই সমৃদ্ধি বয়ে আনবে। এ ছাড়া পরবর্তীতে ৫০টি এ-৩৫০ মডেলের এয়ারবাস কেনারও পরিকল্পনা এমিরেটস এর রয়েছে বলেও সংস্থাটি ওই প্রচারণায় জানিয়েছে। অতিরিক্ত এয়ারবাস কেনার ক্ষেত্রে এ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় ৩২ বিলিয়ন ডলার। ওদিকে, এমিরেটস এর নতুন এয়ারবাসের ইঞ্জিন সরবরাহের কাজ পেয়েছে রোল্স রয়েস নামের একটি ব্রিটিশ ইঞ্জিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। এমিরেটস ওই অতিরিক্ত এয়ারবাসের ইঞ্জিন রোল্স রয়েস এর কাছ থেকে নাও কিনলেও কোম্পানিটি এমিরেটসের সঙ্গে সব মিলিয়ে ৪ দশমিক ৮ বিলিয়ন ডলারের ব্যবসা করবে। রোল্স রয়েস এর প্রধান নির্বাহী টম এন্ডার্স জানান, এমিরেটস তাদের এ-৩৫০ ও এ-৩৮০ মডেলের ইঞ্জিন কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি তাদের জন্য সম্মান বয়ে এনেছে বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওই কর্মকর্তা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এএম/১৩৪৬ ঘ.