২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতন অব্যহত

ব্যাংক ও বিদ্যুৎ খাতের শেয়ার থেকে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ঘটেছে পুঁজিবাজারে। দিনের শুরু থেকেই বাজার ছিল পড়তির দিকে। অবশ্য এই দরপতনে শঙ্কিত হওয়ার কিছু দেখছেন না ইক্যুইটি পার্টনার্স এর কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি বলেন, "এটা স্বাভাবিক। চিন্তিত হওয়ার মতো কিছু ঘটেনি।" আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের পুঁজি বাজার বিশ্লেষক আরিফ খান বলেন, "মন্দার মধ্যেও বাজারের অবস্থা যথেষ্ট দৃঢ় বলে মনে হচ্ছে। ক্রেতারা এখনও শেয়ার কিনছেন। সাময়িক দরপতনে কিছু বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবেন। তবে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা নেই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 03:35 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ব্যাংক ও বিদ্যুৎ খাতের শেয়ার থেকে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ঘটেছে পুঁজিবাজারে। দিনের শুরু থেকেই বাজার ছিল পড়তির দিকে। অবশ্য এই দরপতনে শঙ্কিত হওয়ার কিছু দেখছেন না ইক্যুইটি পার্টনার্স এর কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি বলেন, "এটা স্বাভাবিক। চিন্তিত হওয়ার মতো কিছু ঘটেনি।" আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের পুঁজি বাজার বিশ্লেষক আরিফ খান বলেন, "মন্দার মধ্যেও বাজারের অবস্থা যথেষ্ট দৃঢ় বলে মনে হচ্ছে। ক্রেতারা এখনও শেয়ার কিনছেন। সাময়িক দরপতনে কিছু বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবেন। তবে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা নেই।" দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০২ কোটি টাকার এক কোটি ৭৪ লাখ ৪৩ হাজার ৮৭৯টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত ছিল ১২টির দাম। এদিন ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৪ দশমিক ৪৯ পয়েন্ট বা দশমিক ৮৪ শতাংশ কমে ২৮৬২ দশমিক ৪৬ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক সূচক ১৩ দশমিক ৮৮ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ কমে হয়েছে ২৪৩৪ দশমিক ৫৪ পয়েন্ট। আর ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক এক দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ০৭ শতাংশ কমে ২২৪০ দশমিক ৬৩ পয়েন্ট হয়েছে। ইসলামী ব্যাংক তাদের শেয়ারের অভিহিত মূল্য এক হাজার টাকা থেকে কমিয়ে একশ টাকা করতে পারে এমন গুঞ্জনের কারণে সোমবার ব্যাংকটির শেয়ার লেনদেনের তালিকার শীর্ষে চলে আসে। তাদের শেয়ারের দাম ৩ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৫৭৭৮ টাকা ৫০ পয়সা হয়। এদিকে মুনাফা তুলে নেওয়ায় ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ২৮ শতাংশ কমে হয়েছে ১৪৭৫ টাকা ৫০ পয়সা। ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ৪৮ শতাংশ কমে ১১২৭ টাকা ৫০ পয়সায় স্থির হয়। আর এবি ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ৫৩ শতাংশ কমে হয়েছে ২৮৮৪ টাকা ৫০ পয়সা। এছাড়া রূপালী ব্যাংকের হস্তান্তর চুক্তি চূড়ান্ত করতে সৌদি যুবরাজের প্রতিনিধিদের বাংলাদেশে পৌঁছানের খবরে ব্যাংকটির শেয়ারের দাম বেড়েছে। তাদের শেয়ার ৪ দশমিক ৩২ শতাংশ বেড়ে ২৯৯৯ টাকা ২৫ পয়সা হয়েছে। সৌদি যুবরাজ গত বছর ৪৫ কোটি ৮০ লাখ ডলারে ব্যাংকটির ৯৪ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দিলে বাংলাদেশ সরকার সেই প্রস্তাবে সম্মতি দেয়। সামিট পাওয়ার ও বেক্সিমকো ফার্মার পাশাপাশি অধিকাংশ মিউচুয়াল ফান্ডের শেয়ারেরও দামও কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ছিল নিম্নমুখী। সিএসইতে ৩৭ কোটি ১২ লাখ টাকার ৩৯ লাখ ৪৯ হাজার ৪৪৫টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৮৪টির দাম কমেছে এবং ৪টির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/২১২৫ ঘ.