২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ শর্তে ঋণ চেয়েছে বিজিএমইএ

বিজিএমইএ তৈরী পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলোকে শ্রমিকদের তিন মাসের বেতনের সমপরিমাণ টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 07:26 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

সমিতির সভাপতি এসএম ফজলুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার অর্থ উপদেষ্টা এবি মির্জা মোঃ আজিজুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এ অনুরোধ জানায়।

বৈঠকে অন্যদের মধ্যে বিজিএমইএর দ্বিতীয় সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান মতিন, পরিচালক মেজবাহ উদ্দিন আলী, সমিতির স্ট্যান্ড কমিটি অন কাস্টমসের চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাদল এবং বিজিএমই--ইউএনএফপিএ পরিচালক অধ্যাপক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজিএমইএ প্রতিনিধি দল রুগ্ন শিল্পের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বন্ডিংয়ের  মেয়াদ দুই বছর নির্ধারণ, মেয়াদোত্তীর্ণ কাপড় ব্যবহার করা হলে তা অডিটে গ্রহণ ও এর বিপরীতে ডিমান্ড জারি না করা, শর্ট শিপমেন্ট কেসে প্রতিবছর আমদানিকৃত কাপড়ের পাঁচ শতাংশ পর্যন্ত অনুমোদন এবং নতুন বন্ড লাইসেন্স সহজীকরণে ব্যবস্থা নেওয়ার জন্য অর্থ উপদেষ্টাকে অনুরোধ জানায়।