২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে আসছে নতুন ২ টাকার নোট

বিদ্যমান ডিজাইন ও আকার অক্ষুণœ এবং নোট মুদ্রণকালীন সময়কার অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরীর স্বাক্ষর বহাল রেখেই ২ টাকা মূল্যমানের নোটে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। পরিবর্তিত এই নোট ২৮ জানুয়ারি বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই নোটে বর্তমানে চালু ২ টাকা নোটের জলছাপ ও নিরাপত্তা সুতার জায়গায় ১০ টাকার নোটের জলছাপ ও নিরাপত্তা সুতা ব্যবহার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 05:52 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

এ ছাড়া বাঘের মাথা ও বাংলাদেশ ব্যাংকের লোগো সম্বলিত জলছাপ নোটের বাম দিকে ও ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা নোটের মাঝামাঝি স্থান থেকে কিছুটা ডানে রয়েছে।

নিরাপত্তা সুতাটি নোটের পিছন দিক থেকে দেখা যাবে। বিদ্যমান ২ টাকা নোটের অন্যান্য সব বৈশিষ্ট্য নতুন নোটে থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ২ টাকা মূল্যমানের আগের নোটও বাজারে চালু থাকবে।