২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজারে সর্বোচ্চ লেনদেন

দেশের দুই শেয়ার বাজার মিলিয়ে সোমবার এ পর্যন্ত সর্বোচ্চ ১৪৩ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে। এটা ১৯৯৬ সালের ১৪২ কোটি ৫০ লাখ টাকা লেনদেনের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। প্রাতিষ্ঠানিক, খুচড়া ও বিদেশী বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার ফলে বিদ্যুৎ, ব্যাংক ও মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বাড়ায় এদিন বাজার ছিল চাঙ্গা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2007, 09:44 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

এ প্রসঙ্গে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ফারুখ আহমদ সিদ্দিকী সোমবার নফহবংি২৪.পড়স কে বলেন, “আরো বেশি লেনদেন, আরো প্রাণচঞ্চল বাজারকে আমি স্বাগত জানাই। লেনদেন ঊর্দ্ধমুখী থাকলে বাজার প্রাণচঞ্চল হয়ে উঠবে।”

তকে তিনি বলেন, জিডিপির তুলনায় লেনদেনের পরিমাণ এখনো অনেক কম।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ রোববারের ১১০ কোটি ৮০ লাখ টাকা থেকে বেড়ে সোমবার ১১৯ কোটি টাকায় দাঁড়ায়।

তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ রোববারের ২৭ কোটি ২৬ লাখ ৮০ হাজার থেকে কমে ২৪ কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকা হয়েছে।   

এর আগে ১৯৯৬ সালে ১৩ নভেম্বর দুই শেয়ার বাজার মিলিয়ে ১৪২ কোটি ৫০ লাখ টাকার রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছিল।  

ডিএসইর মোট বাজার মূলধনের পরিমাণ ৩৪ হাজার ৪২৫ কোটি টাকা থেকে বেড়ে ৩৪ হাজার ৫৪৭ কোটি টাকায় দাঁড়ায় যা ২০০৫--০৬ অর্থবছরে দেশের ৪১ হাজার ৬১৫ কোটি ৪৬ লাখ টাকা সমপরিমাণ জিডিপির ৮ দশমিক ৩০ শতাংশ।

এ প্রসঙ্গে সিইসি চেয়ারম্যান বলেন, “লেনদেন বাড়লেও সূচক বাড়ার হার আজ কম থাকায় আমি স্বস্তি অনুভব করছি।”

শেয়ারের দাম দ্রুত বাড়লে সেটি একটি উদ্বেগের কারণ হতে পারতো বলেও তিনি উল্লেখ করেন।

ডিএসই সাধারণ সূচক ৫ দশমিক ৮৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৩ শতাংশ বেড়ে হয় ১৭৬২ দশমিক ৪৩ পয়েন্ট।

তবে ডিএসই--২০ এর মূল্যসূচক ৬ দশমিক ৯৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৪ শতাংশ কমে ১৫৩৯ দশমিক ১৫ পয়েন্টে দাঁড়ায়।

ডিএসআই বা সার্বিক শেয়ার মূল্যসূচক ৫ দশমিক ৮১ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ বেড়ে হয় ১৪২৭ দশমিক ৭৩ পয়েন্ট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক শেয়ার সূচক ১৬ দশমিক ৮০ পয়েন্ট বা শূন্য দশমিক ৪২ শতাংশ বেড়ে ৪০০২ দশমিক ৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসই--৩০ শেয়ার সূচক ১৫ দশমিক ৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৩ শতাংশ কমে হয় ৩৬২৯ দশমিক ৮৩ পয়েন্ট।

বাছাইকৃত শেয়ার সূচক ৭ দশমিক ৭১ পয়েন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়ে ২৬৫২ দশমিক ২৭ পয়েন্ট হয়েছে।

লেনদেন বাড়ার কারণ হিসেবে প্রাতিষ্ঠানিক, ক্ষুদ্র ও বিদেশী বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াকে চিহিৃত করেছেন বাজার বিশ্লেষক মঈন আল কাশেম।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) মোট ১৫ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার বিক্রি করে লেনদেন তালিকার শীর্ষে ছিল। তাদের শেয়ারের দাম ৩ দশমিক ১৭ শতাংশ বেড়ে ৩০৮ টাকা ৫০ পয়সা হয়েছে।

লেনদেন তালিকার দ্বিতীয় শীর্ষ স্থানে থাকা সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম ১ দশমিক ০৯ শতাংশ কমে ৩৮৪ টাকা ৫০ পয়সা হয়েছে।

অন্যদিকে, ডেসকোর শেয়ারের দাম শূন্য দশমিক ৬৫ শতাংশ কমে হয়েছে ৪৬৩ টাকা ২৫ পয়সা।

এক্সিম ব্যাংক ও বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম যথাক্রমে ১ দশমিক ০৩ শতাংশ ও শূন্য দশমিক ১৬ শতাংশ কমেছে। গ্রামীণ ১ মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৯ শতাংশ বেড়ে হয়েছে ২৪ টাকা ২০ পয়সা।

লেনদেন তালিকার শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে যমুনা ব্যাংক ও এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম বেড়েছে।

অন্যদিকে, সামিট পাওয়ার ও প্রাইম ব্যাংকের শেয়ারের দাম কমেছে।

এছাড়া তাল্লু স্পিনিং, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গ্রামীণ ১ মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম বেড়েছে।

অন্যদিকে, বাংলাদেশ অটো কারস, রেনউইক জেএ ও ইস্টার্ন কেবলসের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে।

ডিএসইতে লেনদেন হওয়া মোট ২১০টি শেয়ারের মধ্যে ১১৬টি শেয়ারের দাম বেড়েছে, ৭৬টির কমেছে এবং ১৮টির দাম অপরিবর্তিত ছিল।

অপরদিকে, সিএসইতে ৫৩টি শেয়ারের দাম বেড়েছে, ৪৪টির কমেছে এবং পাঁচটির দাম ছিল অপরিবর্তিত।