২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে নির্বাচনী সংস্কার করুন: বিউটেনিস

প্রধান বিরোধীদল আওয়ামী লীগ ছাড়া আগামি জাতীয় নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে না। এফবিসিসিআই কার্যালয়ে বুধবার ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে যুক্তরাষ্ট্র্রের রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া এ বিউটেনিস এ কথা বলেছেন। বিউটেনিস এর মতে সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনে কোনো সংস্কার করতে হলে তা করা উচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 06:34 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

নির্বাচন সংস্কার নিয়ে সরকার ও বিরোধীদলকে আলোচনায় টেবিলে বসার জন্য ব্যবসায়ীদের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিউটেনিস বলেন, আলোচনার জন্য ব্যবসায়ীদের চাপ প্রয়োগ অব্যাহত রাখা উচিত। তিনি বলেন, কোন রাজনৈতিক দলকে সমর্থন না করলেও যুক্তরাষ্ট্র এদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।

সভার এক পর্যায়ে বিউটেনিস ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে একান্ত বৈঠক করেন। সাংবাদিকদের এসময় চলে যেতে বলা হয়।

বৈঠক সূত্র জানায়, আগামি নির্বাচনের সংস্কার প্রসঙ্গে ব্যবসায়ীদের এক প্রশ্নের উত্তরে বলেন, প্রধান বিরোধীদল আওয়ামী লীগ অংশ না নিলে ওই নির্বাচনে গ্রহণযোগ্য হবে না।

এসময় বেশির ভাগ টেলিভিশন চ্যানেলগুলোর মালিকানার সঙ্গে সরকারের সম্পৃক্তি কথা জানিয়ে ‘মিডিয়া ক্যু’ এর সম্ভাবনার দিকে দৃষ্টি আকর্ষণ করা হলে বিউটেনিস বলেন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

সম্প্রতি এশিয়া এনার্জির এদেশী লোকজনের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এ কাজটি খুবই অবিবেচকের মত হয়েছে। তার মতে এ ধরনের ঘটনা বৈদেশিক বিনিয়োগ বাধাগ্রস্ত হবে।

রুদ্ধদ্বার বৈঠক শেষে মীর নাসির হোসেন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা গত দেড় মাস ধরে দুই দলকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় দ্রুত শেষ হয়ে আসলেও আলোচনার ব্যাপারে আমরা আশাবাদী।

বাংলাদেশের পোশাক শিল্পের ব্যবসায়ীরা বিশ্ব মান অর্জন  করেছে উল্লেখ বলে তিনি এ খাতের ব্যবসায়ীদের অভিন্দন জানান।