২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অসন্তোষ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণ আদায়ে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2006, 10:05 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

অপরদিকে অনেক খেলাপি ঋণগ্রহীতা আদালতে রিট আবেদন করায় তারা খেলাপি ঋণ আদায় করতে পারছেন না বলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীরা গভর্নরকে জানান।

গভর্নরের সাথে বৈঠক শেষে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম তাহমিলুর রহমান সাংবাদিকদের বলেন, গভর্নর আমাদের খেলাপি ঋণ আদায় জোরদার করতে বলেছেন।

তিনি বলেন, খেলাপি ঋণ আদায় বাড়ানোর জন্য আমরা আইনজীবী নিয়োগ করতে যাচ্ছি।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, পুরো বছরের সামগ্রিক শ্রেণীকৃত ঋণের পরিমাণ ২৩ হাজার ৪ শ’ ৬৫ দশমিক ২ কোটি টাকা। যেখানে ২০০৫ সালের জুন মাসের শেষ পর্যন্ত এর পরিমাণ ছিলো ২০ হাজার ৭ শ’ ১৭ কোটি টাকা।

এই পরিসংখ্যান অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের সামগ্রিক খেলাপি ঋণের পরিমাণ ২০০৬ সালের মার্চে ১২ হাজার ৯ শ’ ৯ কোটি টাকা এবং ২০০৫ সালের ডিসেম্বরে ১০ হাজার ২৪ কোটি টাকা থেকে উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পেয়ে ১৫ হাজার ২ শ’ ২৬ দশমিক ৭ কোটি টাকায় দাঁড়িয়েছে।