২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মজুরি ঘোষণার দাবিতে তেজগাঁও গামেন্টস শ্রমিকদের সমাবেশ

চুক্তি অনুযায়ী ৩১ আগস্টের মধ্যে পোশাক শিল্প শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা না করা ও চুক্তি বাস্তবায়ন না করার প্রতিবাদে এবং শিগগিরই নতুন মজুরি ঘোষণার দাবিতে সোমবার বিকেল সাড়ে ৫ টায় নাবিস্কো শহীদ মিনার মোড়, তেজগাঁও গার্মেন্টস শ্রমিকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2006, 06:08 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন তেজগাঁও থানা শাখার সভাপতি আরিফা বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, নিউ মর্ডান গার্মেন্টস এর শ্রমিক শাকিল হোসেন, হাউজ অফ সানসাইন নিটওয়্যার লি. এর শ্রমিক জলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অবিলম্বে নতুন মজুরি ঘোষণাসহ দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক চুক্তির অন্যান্য শর্ত সমূহ বাস্তবায়ন করার দাবি জানান।