২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান সংগ্রাম পরিষদের আন্দোলন প্রত্যাহার

সরকারের প্রতিশ্র“তি পাওয়ার পর পূর্ব ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ বিমান সম্মিলিত সংগ্রাম পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2006, 08:11 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বেসামরিক বিমান পরিহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সোমবার মন্ত্রণালয়ে সংগ্রাম পরিষদের নেতাদের দীর্ঘ ফলপ্রসু সমঝোতা বৈঠকের পর উভয়পক্ষ সাংবাদিকদের এ তথ্য জানান।

ওই আন্দোলনের অংশ হিসেবে পর্যায়ক্রমে দেশী--বিদেশী সকল এয়ারলাইন্সের সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধের কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

প্রায় তিন ঘন্টার ওই সমঝোতা বৈঠকের আগে বিমানকে বিনা শর্তে আর্থিক ভর্তুকি দেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের সঙ্গে সাক্ষাত করলে অর্থমন্ত্রী তা নাকচ করে দেন।

বিমান সংগ্রাম পরিষদের সঙ্গে সমঝোতা বৈঠকের পর প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের জানান, বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে শিগগিরই পরামর্শক নিয়োগ করা হবে। বিমানের নগদ টাকার সংকট মেটাতে মঙ্গলবার অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে প্রয়োজনে বিশ্বব্যাংকের সহায়তা নেওয়া হবে।

তবে বিমানকে ভর্তুকি দেওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি বিমানকে দ্রুত একটি ব্যয় সংকোচন কৌশল নির্ধারণের কথা বলেছি। এর ওপরেই নির্ভর করবে সংস্থাটিকে আদৌ কোনো ভর্তুকি দেওয়া হবে কিনা’।

তিনি বিমানের আয়--ব্যয়ের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন। অর্থমন্ত্রী বলেন, গত চার/পাঁচ বছর ধরে বিমানের কোনো অডিট হয় না। অত্যন্ত দ্রুত এসব দূর করা প্রয়োজন।

সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট এসোসিয়েশনের (বাপা) সভাপতি ফ্লাইট ক্যাপ্টেন এসএম হেলাল সাংবাদিকদের বলেন, ‘সমঝোতা বৈঠক ফলপ্রসু হওয়ায় আমরা আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি। বিমান কর্তৃপক্ষ আমাদের দাবি মেনেছে, এটি আন্দোলনের প্রাথমিক বিজয়’।

তিনি বলেন, ‘তবে বিমানকে ভর্তুকি দিয়ে স্বচ্ছল করাসহ অন্যান্য দাবি মানার প্রতিশ্র“তি ভঙ্গ করা হলে আমরা আবারো সর্বাতœক আন্দোলনে যাবো’।

উভয় পক্ষ সাংবাদিকদের আরো জানান, বিমানে ভর্তুকি ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. এমএ মোমেনের নেতৃত্বে একটি উপ কমিটি গঠন করা হয়েছে। ক্যাপ্টেন হেলালও ওই উপকমিটির সদস্য।

আর্থিক ভর্তুকি দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অবিলম্বে স্বচ্ছল করার উদ্যোগ না নেয়া হলে পরিষদের ব্যানারে সংস্থার সব কয়টি সংগঠন মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে সর্বাত্মক আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছিল।

বিমান সংগ্রাম পরিষদের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল -- মঙ্গলবার  থেকে বিমানের সৈয়দপুর, রাজশাহী, যশোর, কক্সবাজার ও বরিশাল ফ্লাইট পরিচালনা বন্ধ, বুধবার থেকে চট্টগ্রাম ও সিলেট ফ্লাইট বন্ধ এবং বৃহস্পতিবার থেকে  দেশী--বিদেশী এয়ারলাইন্সের সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধের মাধ্যমে দেশের সব বিমানবন্দর অচল করে দেওয়া।

বিমানের কর্মকর্তা--কর্মচারিদের ১০টি সংগঠনের এক জরুরি বৈঠকে রোববার সন্ধ্যায় ওই সংগ্রাম পরিষদ গঠন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে।