দিনের প্রথমার্ধে বড় কোম্পানির শেয়ার দরে নিুগতি
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সকালে লেনদেন শুরু হওয়ার পর প্রথম দু’ঘণ্টায় বিশেষ করে বড় কোম্পানির শেয়ারের দামে নিুগতি লক্ষ্য করা গেছে।
এদের মধ্যে অন্যতম ছিল ডেসকো, সামিট পাওয়ার ও রূপালী ব্যাংক। প্রথম কোম্পানি দু’টি শেয়ার বাজারে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ কোম্পানির তালিকার শীর্ষে থাকলেও সকালের দিকে এদের দরে নিুগতি লক্ষ্য করা যায়।
অন্যদিকে ব্যাংক এশিয়া তাদের অনুমোদিত মূলধনের পরিমাণ বাড়ানোর ঘোষণা দেয়ার পর এর শেয়ারের দরে উর্ধ্বগতি লক্ষ্য করা যায়। সেইসঙ্গে এর শেয়ারের লেনদেনের পরিমাণও বেড়ে যায়।
দিনের প্রথমার্ধে ডিএসইর সার্বিক মূল্যসূচক ৪.৯৫ পয়েন্ট কমে দাঁড়ায় ১৩১৫.৬০ পয়েন্ট। এ হার আগের দিনের সমাপ্তী সূচকের তুলনায় দশমিক সাইত্রিশ শতাংশ কম ছিল।
আর ডিএসইর সাধারণ মূল্যসূচক ২.১৯ পয়েন্ট কমে দাঁড়ায় ১৫৮৮.২৩ পয়েন্ট। এ হার আগের দিনের সমাপ্তী সূচকের তুলনায় দশমিক তের শতাংশ কম ছিল।
