২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ, রাজনীতিবিদ ও গণমাধ্যমের সাথে যুক্ত ব্যক্তিদের আর্থিক অবস্থা নিরীক্ষণের জন্য অর্থমন্ত্রীর আহবান

অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার দেশের সাংসদ, রাজনীতিবিদ এবং গণমাধ্যমের সাথে যুক্ত ব্যক্তিবর্গের আর্থিক অবস্থা তুলে ধরার জন্য অর্থ নিরীক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2006, 09:41 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

রাজধানীর নতুন অডিট কমপ্লেক্স উদ্বোধনকালে অর্থমন্ত্রী বলেন, ‘এ ধরনের প্রতিবেদন স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য অত্যাবশ্যকীয় হলেও এর আগে তা করা হয়নি’।

মন্ত্রী আরো বলেন, ‘দেশের অনেক সাংসদ, রাজনীতিবিদ এবং গণমাধ্যমের লোকজনের বিরুদ্ধেই আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। কিন্তু নিরীক্ষকদের প্রতিবেদনে তা কখনই প্রকাশ পায়নি। 

মহাহিসাব নিরীক্ষক আসিফ আলীর  সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুল করিম এবং কর কর্মকর্তা খায়রুজ্জামান চৌধুরী বক্তব্য রাখেন।

আঞ্চলিক সরকারের স্বায়ত্বশাসনের দাবির তীব্র সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘যে আঞ্চলিক সরকার এবং তার বিভিন্ন অঙ্গ সংস্থা নিজেদের জন্যই তহবিল সংগ্রহ করতে অক্ষম তাদের জন্য স্বায়ত্বশাসনের কোনো প্রশ্নই ওঠে না’।

মন্ত্রী বলেন, ‘আঞ্চলিক সরকার উন্নয়ন কার্যক্রম বাস্তাবয়নের জন্য সরকারের কাছে তহবিল চায়। কিন্তু তারা নিজেদের তহবিলের ব্যবহারই তারা করতে পারে না। কাজেই তারা স্বায়ত্বশাসন কোনভাবেই পেতে পারেন না’।