অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক, আ. লীগ সাংসদের ওয়াকআউট
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বাংলাদেশ ব্যাংক প্রবলেম ব্যাংক সংক্রান্ত এবং জাতীয় রাজস্ব বোর্ড ২০০৪-০৫ ও ২০০৫-০৬ অর্থবছরের রাজস্ব সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করেছে।
এসব বিষয়সহ আলোচ্যসুচি অনুযায়ী আলোচনা করতে না দেওয়ায় মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক থেকে আওয়ামী লীগ সাংসদ ছায়েদুল হক ওয়াক আউট করেন।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে
ছায়েদুল হক সরকারের বক্তব্য অনুযায়ী রিজার্ভ বেশি থাকার পরও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণ জানতে চান।
তিনি জানতে চান, সোমবার পর্যন্ত সরকার ব্যাংক থেকে কত টাকা ঋণ এবং বেতন - ভাতা বাবদ নিয়েছেন।
এসবের কোনো সদুত্তর পাওয়া না গেলে তিনি প্রবলেম ব্যাংক ও এ ব্যাপারে সরকারের গৃহিত ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে সরকার দলীয় সদস্যরা তাকে থামিয়ে দেন।
এ নিয়ে সরকার দলীয় সদস্য আব্দুল খালেক ও হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ছায়েদুল হকের বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তিনি ওয়াক আউট করেন।
পরে ছায়েদুল হক সাংবাদিকদের জানান, প্রবলেম ব্যাংক, রাজস্ব খাত, ব্যাংক ঋণসহ বেশকিছু বিষয় বৈঠকের আলোচ্য সূচিতে ছিল। কিন্তু এসব বিষয়ের ওপর কমিটিতে আলোচনার সুযোগ দেওয়া হয়নি। তাই তিনি ওয়াক আউট করেছেন।
তিনি বলেন, কমিটির সভাপতি ও সরকারদলীয় সদস্যরা চান না বিরোধী দল কমিটিতে তাদের ভূমিকা যথাযথভাবে পালন করুক। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কথা বলতে চাইলেই তারা বাধা দেন। তারা এভাবেই সংসদ ও সংসদীয় কমিটিকে অকার্যকর করে রেখেছে।
কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী সাইফুর রহমান বা তার কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় কমিটির সভ ায় অসন্তোষ প্রকাশ করা হয়।
