২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট পৌরসভার সাড়ে ৮ কোটি টাকার উচ্চাভিলাসী বাজেট ঘোষণা

কোন প্রকার নতুন করারোপ ছাড়াই বাগেরহাট পৌরসভার ৮ কোটি ৪৮ লাখ ২৪ হাজার ৪ শ’ ৪৩ টাকার উচ্চাভিলাসী বাজেট ঘোষণা করা হয়েছে। বাগেরহাট পৌরসভার চেয়ারম্যান খান হাবিবুর রহমান বৃহস্পতিবার বিকালে বাগেরহাট প্রেসকাব মিলনায়তনে ওয়ার্ড কমিশনার, সাংবাদিক ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে ২০০৬-০৭ অর্থ বছরের এই বাজেট ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2006, 07:17 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ২৪ হাজার ৪৪৩ টাকা এবং উন্নয়ন হিসাবে মোট প্রাপ্তি দেখানো হয়েছে ৫ কোটি ১৪ লাখ টাকা। রাজস্ব খাতে মোট ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ২৮ লাখ ২৪ হাজার ৪৪৩ টাকা এবং উন্নয়ন ব্যয় দেখানো হয়েছে মোট ৫ কোটি ২১ লাখ টাকা। আয় ও ব্যয়ে ঘাটতি রয়েছে এক লাখ টাকা। বাজেটে নতুন কোন করারোপ করা হয়নি। ব্যয় খাতে পানি, পয়ঃনিষ্কাশন ও অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে। তবে পরিবেশ সংরক্ষণ, পার্ক নির্মাণ বা জলাশয় সংরক্ষণের মত জন গুরুত্বপূর্ণ খাত গুলোতে কোন ব্যয় বরাদ্দ রাখা হয়নি।