২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডে টেক্সটাইল ইউনিট স্থাপন করতে যাচ্ছে কোরিয়ান ইয়াংওয়ান গ্রুপ

দক্ষিণ কোরিয়া ভিত্তিক ইয়াংওয়ান শিল্প গ্র“প ৭ মিলিয়ন ইউএস ডলার বিণিয়োগে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এলাকায় টেক্সটাইল ফেব্রিক্স উৎপাদনের জন্য তাদের ১৬তম শিল্প ইউনিট স্থাপন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2006, 08:06 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

প্রস্তাবিত টেক্সটাইল ইউনিটে ইয়াংওয়ানের নিজস্ব কারখানা এবং দেশের সংশ্লিষ্ট অন্য কারখানাগুলোতে সরবরাহের জন্য ১৮ মিলিয়ন মিটার ওভেন, পলেস্টার ও নাইলন ফেব্রিক্স উৎপাদনের আশা করা হচ্ছে বলে মঙ্গলবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই ইউনিটটি ৫’শ বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি করবে এবং ইতিপূর্বে গ্র“পটির বিণিয়োগ ৩৫ হাজার কর্মসংস্থানের সৃষ্টি করে বলেও এতে উল্লেখ করা হয়।

এছাড়া বেপজার সাথে গ্র“পটি একটি লিজ চুক্তিও সাক্ষর করেছে। বেপজার সদস্য (বিণিয়োগ উৎসাহিতকরণ) প্রশান্ত ভূষন বরুয়া এবং ইয়াংওয়ান সিনথেটিক ফাইবার কোম্পানীর জেনারেল ম্যানেজার এম সাহাবুদ্দিন নিজ নিজ পক্ষে ওই চুক্তিতে সাক্ষর করেন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসূফসহ উর্দ্ধতন কর্মকর্তারা চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।